ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gas Cylinder Business: গ্যাস সিলিন্ডার ব্যবসায় প্রচুর লাভ, জেনে নিন কিভাবে শুরু করবেন ব্যবসা

উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডার এখন গ্রাম এবং শহরের দরিদ্র মানুষরা অনেক সস্তায় পেয়ে যাচ্ছেন এবং এই কারণে সিলিন্ডার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে যদি আপনি চান তাহলে গ্যাস এজেন্সি শুরু করে এলপিজি সিলিন্ডারের ব্যবসা খুব সহজে শুরু করতে পারেন। এর জন্য আপনাকে কিন্তু খুব একটা বেশি খরচ করতে হবে না। তবে আপনাকে গ্যাস সিলিন্ডার স্টকে রাখতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন শর্ত আপনাকে পূরণ করতে হবে এবং পুরো প্রক্রিয়াটা জেনে নেওয়া যাক সহজে।

এই মুহূর্তে গ্যাস ডিস্ট্রিবিউটরশীপের ক্ষেত্রে চার ধরনের ডিস্ট্রিবিউটরশিপ রয়েছে। শহর, মফস্বল, গ্রামীণ, এবং প্রত্যন্ত অঞ্চলের ডিস্ট্রিবিউটর। এতে করে আপনি জানতে পারেন আপনার এলাকায় কোন ধরনের প্রতিষ্ঠানের লাইসেন্স আপনি পেতে পারবেন এবং আবেদন করার আগে আপনাকে একটি লাইসেন্স নিয়ে নিতে হবে। সেই অনুযায়ী আপনাকে তথ্যগুলি আপলোড করতে হবে। চলুন জেনে নেওয়া যাক লাইসেন্স পাওয়ার জন্য কোন শর্তগুলো পূরণ করা বাধ্যতামূলক।

১. আবেদনকারীর ভারতীয় হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে।

২. আবেদনকারী কে স্বীকৃত কোন বোর্ড থেকে দশম শ্রেণী পাস হতে হবে। পরিবারের কোনো সদস্য তেল বিপনন কোম্পানির মালিক হবেন না।

৩. শুরু করার জন্য প্রাথমিকভাবে আপনাকে আবেদন ফি ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হবে। এর পরে ব্যবসা শুরু করতে গেলে আপনার ১৫ লক্ষ টাকা খরচ হবে।

৪. ভারত গ্যাস ইন্ডিয়া গ্যাস এবং এইচপি গ্যাস এই মুহূর্তে ভারতে এই ধরনের লাইসেন্স প্রদান করে থাকে। এই সমস্ত কোম্পানির নিয়ম আপনাকে মেনে চলতে হবে এবং তারপরেই আপনি এই এজেন্সি চালু করার জন্য আবেদন করতে পারবেন। নির্দিষ্ট আবেদন বিজ্ঞপ্তি চেক করে নিয়ে তারপরেই আপনি নির্দিষ্ট জায়গায় আবেদন করবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026