নিউজ

মাত্র ৪০০ টাকায় পাওয়া যাবে LPG সিলিন্ডার, আপনিও পেতে পারেন এই সুবিধা

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই উৎসবের মরশুমে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সেটা উৎসবের জন্য হোক, কি আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার হোক, গ্রাহকরা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে ব্যাপক খুশি।

গত মাসেই কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছিল। তারপর আবার রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার যোগ্য ব্যক্তিদের ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার অফার করছে। উল্লেখ্য, আগামী মাসেই এই দুই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। অন্যদিকে আরও একধাপ এগিয়ে তেলেঙ্গানা সরকার তাঁদের নির্বাচনী ইশতেহারেই জানিয়েছে যে তাঁরা ৪০০ টাকায় জনগনকে এলপিজি গ্যাস সিলিন্ডার দেবে। তেলেঙ্গানা সরকার এই দামে গ্যাস সিলিন্ডার মহিলা, কৃষি শ্রমিক, কৃষক, বয়স্ক ও প্রতিবন্ধীদের দেওয়ার কথা বলেছে।

অন্যদিকে মধ্যপ্রদেশ সরকার আগস্ট মাসে রাজ্যের মহিলাদের ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার দিয়েছে। রাজস্থান সরকার গোটা রাজ্যের মানুষকে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দিচ্ছে। ২০০ টাকা দাম কমার পর থেকে অনেকটাই স্বস্তিতে রয়েছে দেশবাসী। গ্যাস সিলিন্ডারের দাম কমার পর বর্তমানে দেশের ৩৩ কোটি মানুষ এই পরিষেবা নিচ্ছেন। অন্যদিকে পিএম উজ্জ্বলা যোজনায় সরকার খরচ করতে চলেছে ১০.৩৫ কোটি টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026