নিউজ

LPG Gas Cylinder: অনেক সস্তায় পাওয়া যাচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার, ব্যাপক দাম কমেছে একধাক্কায়

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। প্রত্যেক মাস শুরুর সময় গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে সরকারি পেট্রলিয়াম কোম্পানিগুলি। তবে এবার ডিসেম্বর মাসের মাঝে দীর্ঘদিন বাদে দাম কমলো গ্যাস সিলিন্ডারের।

গ্রাহকদের কথা মাথায় রেখে তেল কোম্পানিগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে ব্যাপকভাবে। আর তাতেই সামান্য স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম না কমলেও চলতি মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৭৫ টাকা কমেছে। এর ফলে ব্যাপক স্বস্তি পেয়েছেন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা। দিল্লিতে ইন্ডেনের ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১১৫ টাকা ৫০ পয়সা হ্রাস পেয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান অয়েল এর ওয়েবসাইট অনুযায়ী এতদিন পর্যন্ত রাজধানী শহর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৫৯ টাকা ৫০ পয়সা। এবার দাম কমার ফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের গ্যাস কিনতে হবে মাত্র ১৭৪৪ টাকায়। দিল্লি এবং মুম্বাই শহরের পাশাপাশি চেন্নাই ও কলকাতাতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে যথাক্রমে ১১৬ টাকা ৫০ পয়সা ও ১১৩ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026