LPG Gas Cylinder: এবার ৫০০ টাকায় কিনে নিন LPG গ্যাস সিলিন্ডার, জানুন কী করে কিনবেন

মূল্যবৃদ্ধির কারণে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে মধ্যবিত্তদের জীবনযাপন। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জীবনে চলার পথে প্রত্যেকটি জিনিসের দাম লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। আয় না বাড়লেও, বাড়ছে খরচা। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে মূল্য বৃদ্ধি পাচ্ছে গ্যাস সিলিন্ডারেরও। এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের। এককথায় বলা চলে, আজকাল সারা দেশে এলপিজি সিলিন্ডারের দাম আকাশচুম্বী।

তবে এই সমস্যা সমাধানের জন্য সরকার এমন একটি স্কিম চালু করেছে যার অধীনে আপনি মাত্র ৫০০ টাকা খরচ করে গ্যাস সিলিন্ডার বাড়ি নিয়ে আসতে পারবেন। বর্তমানে গোটা দেশে প্রায় গ্যাসের দাম চলছে ১১০০ টাকা। সেই হিসাবে আপনি যদি ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারেন তাহলে আপনি প্রত্যেকটি সিলিন্ডারের জন্য ৬০০ টাকা সাশ্রয় করছেন। কিন্তু কি করে কিনবেন এই ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার?

আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথভাবে গ্যাস সিলিন্ডার দাম কমানোর জন্য বিভিন্ন প্রকল্প আনে। এবার রাজস্থান সরকার ঠিক করেছে যে যাদের বিপিএল কার্ড রয়েছে এবং উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত তাদের মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ইতিমধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই স্কিমের কথা ঘোষণা করেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026