how to get discount on gas cylinder
রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে চলতি মাসের শুরুতে সুখবর রয়েছে মধ্যবিত্তদের জন্য। ১ লা সেপ্টেম্বর ইন্ডিয়ান অয়েল দ্বারা জারি করা মূল্য অনুসারে রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯১.৫ টাকা কমে গিয়েছে।
আগে রাজধানী দিল্লিতে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৭৬ টাকা ৫০ পয়সা। আজ মাসের শুরু থেকেই সেই গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে মাত্র ১৮৮৫ টাকায়। রাজধানীর পাশাপাশি কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৯৫.৫০ টাকা থেকে কমে ১৯৯৫.৫০ টাকা হয়েছে। একইভাবে মুম্বাই এবং চেন্নাইতে গ্যাসের দাম কমে বর্তমানে হয়েছে যথাক্রমে ১৮৪৪ টাকা ও ২০৪৫ টাকা।
প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, চলতি বছরের মে মাসে ১৯ কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম সর্বকালের সর্বোচ্চ ২৩৪৫ টাকায় পৌঁছেছিল। কিন্তু দিল্লিতে এখন সেই গ্যাসের দাম ১৮৮৫ টাকা। বিশেষত কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতেই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। তবে দিল্লিতে এখন বাড়ির রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৪ টাকা। এই গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি দেশজুড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…