রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। এই সংকটের মাঝেই আবারও দাম বৃদ্ধি পেল রান্নার গ্যাসের। আজ অর্থাৎ বুধবার সকালে সরকারি পেট্রোলিয়াম সংস্থাগুলি একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
পেট্রোলিয়াম সংস্থার তরফে জানানো হয়েছে যে দিল্লিতে এখন বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেল। এর আগে দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম ছিল ১০০৩ টাকা। এবার ৫০ টাকা দাম বৃদ্ধির পর দাম হল ১০৫৩ টাকা। এছাড়া আপনাদের জানিয়ে রাখি দিল্লিতে গত ১৯ মে রান্নার গ্যাসের দাম ৪ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে ৭ মে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে গত ১ বছরে বাড়ির রান্নার গ্যাসের দাম প্রায় ২১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০০৩ টাকা হয়ে গিয়েছিল। এরপর আজকে আবার আরও ৫০ টাকা দাম বৃদ্ধি পেয়ে সেই সিলিন্ডারের দাম হয়ে গেল ১০৫৩ টাকা। দিল্লির পাশাপাশি কলকাতাতেও দাম বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের। গোটা দেশের মধ্যে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য কলকাতাবাসিকে সর্বোচ্চ টাকা খরচ করতে হচ্ছে। সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা। এছাড়া চেন্নাই ও মুম্বাইতে গ্যাসের দাম যথাক্রমে ১০৬৮.৫০ টাকা ও ১০৫২.৫০ টাকা।
অন্যদিকে পেট্রোলিয়াম সংস্থাগুলি আজ ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের পাশাপাশি ৫ কিলোগ্রামে এলপিজি সিলিন্ডারেরও দাম বাড়িয়েছে। প্রতি সিলিন্ডার ১৮ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু অন্যদিকে কমার্শিয়াল সিলিন্ডার বা ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম আজ ৮.৫০ টাকা হ্রাস পেয়েছে। মাসের শুরুতে এই গ্যাসের দাম এক ধাক্কায় ১৯৮ টাকা কমানো হয়েছিল।
দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…
স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…