রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে চলেছে। এবার দুর্গাপুজোর মাসে মধ্যবিত্তদের টেনশন বাড়িয়ে আবার ১ অক্টোবর থেকে মূল্য বৃদ্ধি পেল এলপিজি গ্যাস সিলিন্ডারের। আপনাদের শহরে কত টাকা সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
তিলোত্তমা কলকাতায় ১ অক্টোবর থেকে গ্যাস সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮৫০.৫ টাকা। সেপ্টেম্বরে সেই দামটা ১,৮০২.৫ টাকা ছিল। অর্থাৎ পুজোর মাসে কলকাতায় ৪৮ টাকা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতেও কোপ পড়েছে মূল্য বৃদ্ধির। দিল্লিতে প্রতিটি সিলিন্ডারের জন্য এই মাসে ৪৮.৫ টাকা বেশি খরচ করতে হবে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৭৪০ টাকা।
এছাড়া দেশের অন্যতম প্রধান দুই মেট্রো শহর, মুম্বাই ও চেন্নাইতে বানিজ্যিক ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৪৮.৫ টাকা ও ৪৮ টাকা বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ১,৬৯২.৫ টাকা খরচ পড়বে। আর চেন্নাইয়ে ১,৯০৩ টাকা খরচ করতে হবে। তবে এর মাঝে স্বস্তির খবর যে বাড়িতে ব্যবহার করা ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এই মাসে বৃদ্ধি পায়নি। চলতি বছরের মার্চ মাস থেকে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় মাত্র ৮২৯ টাকায় ১৪.২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে। উল্লেখ্য, উজ্জ্বলা যোজনার অন্তর্গত হলে আরও কম দামে গ্যাস সিলিন্ডার কেনা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…