দেশ

Lpg Gas: এলপিজি গ্রাহকদের জন্য সতর্কতা, এই কাজটা না করলে গ্যাস সংযোগ কেটে দেওয়া হবে

এলপিজি গ্রাহকদের এখন থেকে কিন্তু ই কেওয়াইসি করতেই হবে। বর্তমানে শুধুমাত্র যাদের ২০১৯ সালের বা তার আগের সংযোগ রয়েছে তাদেরকে করতে হলেও, ভবিষ্যতে কিন্তু এই কাজটা সমস্ত গ্রাহকদের করতে হবে। এজেন্সিগুলোর কর্মচারীরা ঘরে ঘরে গিয়ে গ্যাসের ওভেন এবং পাইপ পরীক্ষা করবেন। পেট্রোলিয়াম কোম্পানি গুলি গার্হস্থ্য সংযোগের বিষয়ে তাদের গ্রাহকের ইতিমধ্যেই চিহ্নিত করা শুরু করেছে। ভোক্তাদের নিরাপত্তা বিষয়ে ডোর টু ডোর চেক করার পরামর্শ দেওয়া হয়েছে পরিবেশক সংস্থাগুলোর তরফে। এই কারণে এজেন্সি গুলো গ্রাহকদের ব্যাপকভাবে সচেতন করতে শুরু করেছে। বিভিন্ন জেলায় ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের ডিলাররা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সবকিছু চেক করে আসছেন।

বর্তমানে গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯০৩ টাকা যার উপর ভারত সরকার ৪৮ টাকা ভর্তুকি দিয়ে থাকে। উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীরা ৩০০ টাকা ভর্তুকি পেয়ে থাকেন অর্থাৎ সাধারণ সিলিন্ডার ৮৫৫ টাকায় এবং উজ্জ্বলা সিলিন্ডার ৫৫০ টাকায় পাওয়া যায়। কিন্তু দীর্ঘদিন ধরে ভোক্তাদের জরিপ না হওয়ায় ভর্তুকি দিতে অনেকটা সমস্যা হচ্ছে সরকারের। এই সমস্যাগুলোর বিষয়ে সম্প্রতি সরকারের দেওয়া নির্দেশ অনুসারে এখন পেট্রোলিয়াম মন্ত্রক একটি প্রচার চালাতে শুরু করেছে। এর জন্য ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

গার্হস্থ্য গ্যাস সংযোগকারী এবং সিলিন্ডারের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়িতে গ্যাস এবং ওভেন পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয়। এবার থেকে এজেন্সির কর্মীরা গ্রাহকদের বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখবেন, প্রয়োজনে পাইপ এবং সবকিছু প্রতিস্থাপন করা হবে। এই কাজটি একেবারে কেওয়াইসি সহ করা হতে পারে। প্রতিদিন আরো বেশি সংখ্যক গ্রাহকদের সচেতন করছে প্রতিটি কোম্পানি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026