১লা নভেম্বর ভোরে সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। পহেলা নভেম্বর থেকে তেল কোম্পানিগুলো ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। তেল সংস্থাগুলির প্রকাশিত সর্বশেষ হার অনুসারে, এই গ্যাস সিলিন্ডার দাম আগামী মাস থেকে ৬২ টাকা বাড়তে চলেছে। তবে এটি স্বস্তির বিষয় যে, ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি। একই সময়ে, তেল সংস্থাগুলি এটিএফ-এর দাম বাড়িয়েছে, এর ফলে বলা যায় যে বিমান ভাড়াও ব্যয়বহুল হবে।
আপনাদের জানিয়ে রাখি, ভারতের মেট্রো শহরগুলোতে অনেকটা পাল্টে যেতে চলেছে গ্যাসের দাম। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে দিল্লিতে ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম হতে চলেছে ১৮০২ টাকা, কলকাতায় দাম হবে ১৯১১.৫০ টাকা, মুম্বাইতে দাম হবে ১৭৫৪.৫০ টাকা ও চেন্নাইয়ে দাম হবে ১৯৬৪.৫০ টাকা। তবে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলেও তেল কোম্পানিগুলো দেশীয় গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ায়নি।
বিগত বেশ কয়েক বছর ধরে ভারতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। এই মুহূর্তে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বাইয়ে দাম ৮০২.৫০ টাকা ও চেন্নাইয়ে দাম ৮১৮.৫০ টাকা।
দীপাবলির মরসুমে বিমান যাত্রীদের একটি বড় ধাক্কা দিয়ে, তেল সংস্থাগুলি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। এ কারণে আগামী দিনে ফ্লাইটের টিকিটের দাম অনেকটাই বাড়তে পারে। আপনাদের জানিয়ে রাখি যে, ১ নভেম্বর থেকে তেল কোম্পানিগুলি জেট ফুয়েল অর্থাৎ এটিএফ-এর দাম প্রতি কেজি প্রায় ৩ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…