তেল উৎপাদনকারী সংস্থাগুলি আজ একটি বিশেষ ঘোষণা করে জানিয়ে দিয়েছে, তারা মানুষের সাহায্যার্থে নিত্যপ্রয়োজনীয় বাণিজ্যিক গ্যাসের দাম ১০০ টাকার বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এলপিজি কমার্শিয়াল সিলিন্ডার এর ক্ষেত্রে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের তিনটি অগ্রণী তেল উৎপাদনকারী সংস্থা। প্রত্যেকটি কমার্শিয়াল সিলিন্ডার পিছু ১২২ টাকা করে দাম কমানো হয়েছে। যার ফলশ্রুত জুন ১ থেকে কমার্শিয়াল সিলিন্ডারের দাম হয়েছে প্রতি সিলিন্ডার পিছু ১৪৭৩.৫০ টাকা (দিল্লিতে)।
ভারতের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি শহরে গ্যাসের দাম আলাদা আলাদা হয়। দিল্লিতে আজকে কমার্শিয়াল সিলিন্ডার এর দাম ১৪৭৩.৫০ টাকা। এই দাম মুম্বাইতে ১৪২২.৫০ টাকা। অন্যদিকে, কলকাতায় দাম ১৫৪৪.৫০ টাকা। এবং চেন্নাইয়ে এই গ্যাসের দাম ১৬০৩ টাকা।
তবে এলপিজি ডোমেস্টিক অর্থাৎ বাড়িতে ব্যবহার করা সিলিন্ডারের কাছে এখনই কোন দামের পরিবর্তন হচ্ছে না। তাই বর্তমানে যে দামে আপনারা বাড়িতে গ্যাস কিনছেন সেই দামেই আপনাকে গ্যাস কিনতে হবে। পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র ১৯ কেজি কমার্শিয়াল গ্যাসের জন্য, যেগুলি মূলত ব্যবহার হয় কোন ব্যবসায় ক্ষেত্রে।
মে মাসে ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল দিল্লিতে প্রতি সিলিন্ডার পিছু ১৫৯৫.৫০ টাকা। মুম্বাইতে দাম ছিল ১৫৪৫.০০ টাকা। কলকাতায় এই দাম ছিল ১৬৬৭.৫০ টাকা এবং চেন্নাইয়ে এই গ্যাসের দাম ছিল ১৭২৫.৫০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…