মে মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য দারুন সুখবর নিয়ে হাজির হলো ভারত সরকার। অবশেষে দেশের তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মে মাস থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম কমার পর এবার থেকে দিল্লিতে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম হবে ১৭৪৫.৫০ টাকা। দেশজুড়ে নতুন দাম বুধবার ১ মে থেকে লাগু করা হবে বলে জানা যাচ্ছে। গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩০.৫০ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। সেই সময় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছিল। এর আগে মার্চ মাসে ২৫ টাকা দাম কমানো হয়েছিল সিলিন্ডারের। তবে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে কিন্তু ১৪ টাকা বেড়েছিল দাম। পহেলা জানুয়ারিতে ১.৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৭৬৫.৫০ টাকায়। অন্যদিকে কলকাতায় এই মুহূর্তে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমে হয়েছে ১৮৫৯ টাকা। এছাড়াও মুম্বাইয়ে এই মুহূর্তে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম চলছে ১৬৯৮.৫০ টাকা এবং চেন্নাইতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এই মুহূর্তে ১৯১১ টাকা।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে গেলেও এখনো পর্যন্ত বাড়ির রান্নার গ্যাসের দাম কিন্তু পরিবর্তিত হয়নি। বাড়ির রান্নার গ্যাসের দাম আগের মতই রয়েছে। এই মুহূর্তে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন আসেনি। এই মুহূর্তে দিল্লিতে বাড়ির রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে ৮০৩ টাকায়। উজ্জ্বলা যোজনার সুবিধা ভোগীরা ৬০৩ টাকায় এই মুহূর্তে গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…