নিউজ

LPG Gas Price: মাসের প্রথমেই নির্ধারিত হল গ্যাসের দাম, ডিসেম্বরে কত খরচ করতে হবে গ্যাস বুক করতে?

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। প্রত্যেক মাস শুরুর সময় গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে সরকারি পেট্রলিয়াম কোম্পানিগুলি। Inidan Oil, HP -এর মতো তেল সংস্থাগুলি চলতি ডিসেম্বর মাসের জন্যও LPG সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে। এই মাসে গ্যাস বুক করতে কত খরচ হবে? এই সমন্ধে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন।

ডিসেম্বর মাসেও সরকারি তেল কোম্পানিগুলির নির্ধারিত দামে স্বস্তি পেল না সাধারণ মানুষ। গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি এই মাসে। গার্হস্থ্য বা বাণিজ্যিক কোনো ধরনের সিলিন্ডারের ক্ষেত্রেই দামে পরিবর্তন ঘটায়নি তেল সংস্থাগুলি। এই মাসে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম রাজধানী দিল্লিতে রয়েছে ১০৫৩ টাকা। কলকাতায় এই LPG সিলিন্ডারের দাম রয়েছে ১০৭৯ টাকা। মুম্বইতে গার্হস্থ্য সিলিন্ডার কিনতে খরচ হবে ১০৫২.৫০ টাকা। মেট্রো শহর চেন্নাইতে LPG-র দাম রয়েছে ১০৬৮.৫০ টাকা।

এছাড়া ১৯ কেজির বানিজিক সিলিন্ডারের দামও বিভিন্ন শহরে বিভিন্ন রকম। ডিসেম্বর মাসের নয়া রেট অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম রয়েছে ১৭৪৪ টাকা। মুম্বইয়ে দাম রয়েছে ১৬৯৬ টাকা। চেন্নাইয়ে এই LPG সিলিন্ডারের দাম রয়েছে ১৮৯১.৫০ টাকা। অন্যদিকে কলকাতায় বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম রয়েছে ১৮৪৫.৫০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে LPG সস্তা হয়েছিল ১১৫.৫০ টাকা। কিন্তু এই মাসে দাম কমানোর কোনো সিদ্ধান্তই নিল না তেল সংস্থাগুলি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026