নিউজ

Lpg price : মাত্র ৫০০ টাকায় পেয়ে যান এলপিজি গ্যাস সিলিন্ডার, জানুন কিভাবে নেবেন এই প্রকল্পের সুবিধা?

দিল্লি কিংবা কলকাতার মতো মেট্রোপলিটন শহরে এই মুহূর্তে এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার বেশি হলেও প্রায় ৭৬ লক্ষ পরিবারের জন্য রয়েছে একটা বড় সুখবর। প্রকৃতপক্ষে এখন রাজস্থানে বিপিএল এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত নিম্ন আয়ের গোষ্ঠীর প্রায় ৭৬ লক্ষ পরিবার মাত্র ৫০০ টাকায় গার্হস্থ গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে চলেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহেলোট রাজ্য বাজেট পেশ করার সময় এই তথ্য দিয়েছেন। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন এতে খরচ হবে মোট ১৫০০ কোটি টাকা। চলুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে দিল্লির মতো শহরে এবং অন্যান্য মেট্রো শহরে এলপিজি সিলিন্ডারের দাম কত।

এই মুহূর্তে ১৯ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১৭৬৯ টাকা। কলকাতা এই মুহূর্তে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮৬৯.৫০ টাকা। মুম্বাইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৭২১ টাকা। অন্যদিকে চেন্নাই এ ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৯১৭ টাকা। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১০৫৩ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা। মুম্বাইয়ে এই সিলিন্ডারের দাম ১০৫২.৫০ টাকা। এবং চেন্নাইয়ে এই সিলিন্ডারের দাম ১০৬৮.৫০ টাকা।

ইন্ডিয়ান অয়েল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানিয়ে রাখি দীর্ঘদিন ধরে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি। শেষবার ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছিল ৬ জুলাই ২০২২। তারপর থেকে দেশে তেল কোম্পানিগুলি ১৯ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন করলেও ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কোন পরিবর্তন করেনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026