পরপর দু’মাস স্বস্তি পেলেন ভারতের সাধারণ মানুষরা। লাগাতার ভাবে আরো একবার কমলো রান্নার গ্যাসের দাম। তবে গৃহস্থ রান্নার গ্যাসের দাম কমানো হয়নি। কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমিয়েছে ভারতের তেল সংস্থাগুলি। অর্থাৎ এবারে লাভ হবে দোকানিদের। মাসে প্রথম দিনে বৃহস্পতিবার থেকে ধার্য হল ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারে নতুন দাম। গতকালের থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৮৫ টাকা। সব মিলিয়ে লাভ হয়েছে সাধারণ ব্যবসায়ীদের।
এই মুহূর্তে ১৯ কেজি নীল এলপিজি সিলিন্ডারের দাম ১৯৬০ টাকা ৫০ পয়সা থেকে কমে হয়েছে, ১৮৭৫ টাকা ৫০ পয়সা। গত মাসের শুরুতে একইভাবে দান করেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। সেই সময় দাম কমে ছিল ১৭১ টাকা ৫০ পয়সা।
১ জুন থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও, ঘরে ব্যবহার করা সিলিন্ডারের দাম একই রয়েছে। অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এখনো ১১২৯ টাকা। যারা বাড়িতে রান্নার জন্য গ্যাস ব্যবহার করেন, তাদের বিশেষ একটা সুরাহা হলো না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…