নিউজ

Lpg price: আর্থিক বছরের শুরুতে অনেকটাই কমল গ্যাসের দাম, দেখে নিন বিভিন্ন শহরে কত রইলো গ্যাসের দাম

মার্চ মাসের একেবারে শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল সাধারণ মানুষ। তিনটি রাজ্যের বিধানসভা ভোট মিটতে না মিটতেই ৫০ টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল ভর্তুকিবিহীন সিলিন্ডারের। এর ফলে রান্নার গ্যাসের দাম পৌছে গিয়েছিল ১১০০ টাকার উপরে। আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছাড়িয়ে গিয়েছিল ২০০০ টাকা। তবে এই আর্থিক বছরের প্রথম দিন কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হলো রান্নার গ্যাসের দাম। কমার্শিয়াল রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে ৯২ টাকা মত। এর ফলে, অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। এর ফলে শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দাম হয়েছে ২১৯২ টাকা। এর ফলে হয়তো অনেক দিকেই অনেকটা সুবিধা পাবেন সাধারণ ব্যবসায়ীরা।

পেট্রোলিয়াম কোম্পানিগুলি সাধারণত বছরের প্রথম দিন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তন করে থাকে। মার্চ মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দাম পরিবর্তন করার ফলে সাধারণ মানুষ যে ধাক্কা খেয়েছিল সেই নিরিখে কিছুটা সুবিধা হতে পারে এই মাসে। তবে গার্হস্থ্য সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি। সেই দাম এখনো একই রকম রয়েছে।

দেশের তেল সংস্থার রিপোর্ট অনুসারে, এই বছরে মোট ৪ বার দাম বৃদ্ধি হয়েছিল গ্যাসের। জানুয়ারি মাসে এই ২৫ টাকা দাম বেড়েছে গ্যাসের। এর ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছিল ১৭৬৮ টাকা। এবারে গ্যাসের দাম পরিবর্তনের ফলে ১৯ কেজির গ্যাসের দাম বিভিন্ন শহরে কিরকম একটু দেখে নেওয়া যাক। দিল্লিতে ২০২৮ টাকা, কলকাতায় ২১৩২ টাকা, মুম্বইতে ১৯৮০ টাকা, চেন্নাইতে ২১৯২ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026