প্রত্যেক মাসের প্রথম তারিখে দেশের তেল সংস্থাগুলি তাদের গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে একটি নোটিশ জারি করে। কয়েকদিন আগেই শুরু হয়েছে জুলাই মাস। আজ ৪ জুলাই মঙ্গলবার অনেক মাস বাদে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলি। আপনাদের জানিয়ে রাখি গত জুন মাসের ১ তারিখে গ্যাস সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমানো হয়েছিল। কিন্তু এবার জুলাই মাসের শুরুতে অর্থাৎ ১ ই জুলাই গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও ৪ জুলাই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা বৃদ্ধি পেয়েছে।
দেশের রাজধানী শহর দিল্লিতে এই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এতদিন ছিল ১৭৭৩ টাকা। এবার গ্যাস সিলিন্ডারের দাম সাত টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭৮০ টাকা। জুন মাস পর্যন্ত কলকাতা এবং মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যেত যথাক্রমে ১৮৯৫.৫০ টাকা এবং ১৭৭৩.৫০ টাকায়। তবে আপনাদের জানিয়ে রাখি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি। রাজধানী শহর দিল্লিতে মাত্র ১১০৩ টাকায় পাওয়া যাচ্ছে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডার।
দীর্ঘদিন ধরেই পরিবর্তন হচ্ছিল না বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। গত চার মাসে ক্রমাগত গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল কোম্পানিগুলি। মার্চ মাসে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২১১৯.৫০ টাকা। এরপর এপ্রিলে তা কমানো হয়েছে ২০২৮ টাকা এবং মে মাসে হয়েছে ১৮৫৬.৫০ টাকা। আর জুনে এই গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১৭৭৩ টাকা। এবার এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম জুলাই মাসে সামান্য বেড়েছে অর্থাৎ ৭ টাকা বেড়ে হয়েছে ১৭৮০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…