রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। হোলির আগে মার্চ মাসের শুরুতে মুদ্রাস্ফীতির জেরে ফের দাম বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের। কত টাকা দাম বাড়লো জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আজ থেকে শুরু হয়ে গিয়েছে মার্চ মাস। আর প্রত্যেকটি মাস শুরুর আগে নির্ধারণ করা হয় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। আবার এই মাসেই রয়েছে হোলি। এরমধ্যেই আজ মাসের প্রথম দিনে জানা গিয়েছে ঘরোয়া গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার উভয় ক্ষেত্রেই অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে। হোলির আগে এটি মধ্যবিত্তদের পকেটে যে বড় ধাক্কা, যা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, ঘরোয়া ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এরফলে রাজধানী শহর দিল্লিতে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১১০৩ টাকা। এছাড়া দাম বাড়ার পর কলকাতা শহরে দাম হয়েছে ১১২৯ টাকা।
অন্যদিকে, দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারেরও। মার্চ মাসের প্রথম দিনে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। রাজধানী শহর দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২১১৯ টাকা ৫০ পয়সা। এছাড়া কলকাতাতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ২২২১ টাকা ৫০ পয়সায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…