LPG Gas Cylinder: আজ থেকে দাম বাড়ল LPG সিলিন্ডারের, কলকাতায় কত হল সিলিন্ডারের দাম?

আজ থেকে শুরু হয়ে গেছে আগস্ট মাস। ১ আগস্ট ২০২৪ তারিখ থেকেই পরিবর্তিত হতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। কেন্দ্রীয় বাজেটের পর এবারে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। জানিয়ে রাখি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম আবারো পরিবর্তন করা হয়েছে ভারতে। তবে ১৪ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম একই রকম রয়েছে এখনো পর্যন্ত। বাজেটের পরের প্রথম গ্যাসের দাম পরিবর্তন এটাই। বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এখন কিছুটা হলেও চাপ বেড়েছে হোটেল মালিকদের উপর।

কোথায় কিভাবে বাড়ছে দাম?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর ওয়েবসাইট অনুসারে, দিল্লি থেকে শুরু করে কলকাতা মুম্বাই পর্যন্ত ভারতের প্রত্যেকটি বড় শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে। এই নতুন দাম ১ আগষ্ট ২০২৪ সকাল ছয়টা থেকে কার্যকর করা হয়েছে। ১৯ কেজি সিলিন্ডারের দাম এই মুহূর্তে দিল্লিতে রয়েছে ১৬৫২.৫০ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম বেড়েছে ৮.৫০ টাকা। আগে কলকাতায় ১৯ কেজি গ্যাস সিলিন্ডার পাওয়া যেত ১৭৫৬ টাকা। তবে এখন এই গ্যাস সিলিন্ডার আপনারা পাবেন ১৭৬৪.৫০ টাকায়। মুম্বাইতে এই সিলিন্ডারের দাম আজ থেকে ৭ টাকা বেড়ে ১৬০৫ টাকা হয়েছে, যা এতদিন পর্যন্ত ১৫৯৮ টাকা ছিল। এছাড়াও, চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে, প্রথম তারিখ থেকে এখানে ১৮০৯.৫০ টাকায় পাওয়া বাণিজ্যিক সিলিন্ডার এখন ১৮১৭  টাকায় পাওয়া যাচ্ছে।

গার্হস্থ্য সিলিন্ডারের দাম একই রকম রয়েছে

এর আগে পয়লা জুলাই এলপিজি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল তেল বিপণন সংস্থাগুলি। সেই সময় দিল্লি থেকে শুরু করে কলকাতা সব জায়গাতেই দাম কমে গিয়েছিল গ্যাসের। ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৩০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। সেই সময় কলকাতায় ১৭৮৭ টাকার পরিবর্তে ১৭৫৬ টাকায় গ্যাস উপলব্ধ হতে শুরু করে। তবে ১৯ কেজি গ্যাসের দাম পরিবর্তন হলেও, গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু একই রকম রয়েছে। নারী দিবসে ভারতীয় মহিলাদের স্বস্তি দেবার জন্য কেন্দ্রীয় সরকার ১৪ কেজি গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এরপর থেকে আর পরিবর্তন হয়নি গ্যাস সিলিন্ডারের দামে। এই মুহূর্তে গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ৮২৯ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026