দেশ

LPG Gas: দীপাবলীর আগেই ছ্যাঁকা মধ্যবিত্তের, একধাক্কায় গ্যাসের দাম বাড়ল ২৬৬ টাকা

দীপাবলির আগে ফের প্রদীপ জ্বালানোর আগেই সাধারণ মানুষের মাথায় বাজ পড়লো। পেট্রোল এবং ডিজেলের পর এবার পাল্লা দিয়ে বাড়ল এলপিজি গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার  প্রতি ২৬৫ টাকা বেড়েছে। আর এই দামবৃদ্ধিতে রীতিমত মাথায় হাত বিভিন্ন রেস্তোরা ব্যবসায়ীদের। একদিকে করোনা আবহে অগ্নিমূল্য। এর মধ্যে দিন যত যাচ্ছে বাজারে আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। এঅ অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের।

এক ধাক্কায় মাসের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৬৫ টাকা বেড়েছে। তবে আশার আলো একটাই দাম বাড়ানো হয়নি ডোমেস্টিক সিলিন্ডারে। এই বৃদ্ধির পরে, দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। আগে সিলিন্ডার প্রতি দাম দিতে হত ১৭৩৩ টাকা। মুম্বইতে, একটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার, যা ১৬৮৩ টাকায় বিক্রি হত। আজ অর্থাৎ এই নভেম্বরের দাম বৃদ্ধির পরে এখন তার দাম ১৯৫০ টাকা। আর কলকাতায়, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ২০৭৩.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডার প্রতি দাম দিতে হবে ২১৩৩ টাকা। 

এদিকে, পুজোর ঠিক আগে আগে মহালয়ার দিনই দাম বৃদ্ধি করা হয় বাণিজ্যিক গ্যাসের। ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৪৩ টাকা বাড়ানো হয়েছিল। এই দামবৃদ্ধির ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১ হাজার ৭৩৬ টাকা ৫০ পয়সা। কলকাতায় এই গ্যাসের দাম বেড়ে হয়েছিল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা। পুজোর সময় সাধারণত বাণিজ্যিক রান্নার গ্যাসের চাহিদা বেশি থাকে। আর সেই সময়ই গ্যাসের দাম বাড়ার ফলে সমস্যায় পড়েন বহু ব্যবসায়ী। 

ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। দিল্লিতে, একটি ১৪.২ কেজি ভর্তুকি ছাড়া এলপিজি সিলিন্ডার ৮৯৯.৫০ টাকায় বিক্রি হয়। উল্লেখ্য, গত মাসে ৬ইঅক্টোবর ডোমেস্টিক এলপিজির দাম বাড়ানো হয়েছিল। কলকাতায়, ১৪.২ কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৯২৬ টাকা এবং চেন্নাইতে এর দাম ৯১৫.৫০ টাকা।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত আট মাসে ধাপে ধাপে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় ৩০০ টাকার বেশি বেড়েছে। আর এতেই মাথায় হাত অনেকের। গ্যাসে রান্নার আগে দামেই ছ্যাঁকা খেতে হচ্ছে। কেন বারবার বাড়ছে গ্যাসের এই দাম, প্রশ্ন ক্রেতাদের। কেন্দ্রের দাবি এলপিজি-র মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম রীতিমত বাড়ছে। তাই রান্নার গ্যাসের দাম বাড়াতেই হচ্ছে। তবে রান্নার গ্যাসের দাম একদিকে বাড়লেও কমছে ভর্তুকির পরিমাণ। আর ওই পরিমাণ এই মুহূর্তে না দেওয়ারই সমান হয়ে দাঁড়িয়েছে। 

John Fabian

Recent Posts

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026