কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আবারও মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এই খবর নিয়ে সরগরম গোটা জাতীয় রাজনীতি। আর তার মধ্যেই আবার নতুন সুখবর শোনালো মোদি সরকার। এবার জানা গিয়েছে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। বছরে মোট ১২ টি সিলিন্ডারে এই ভর্তুকি দেওয়া হবে। হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের এই জোড়া চমক মুখে হাসি ফুটিয়েছে মধ্যবিত্ত মানুষদের।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা যারা পেয়ে থাকেন তারা বছরে মোট ১২ টি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। বলা যেতে পারে দেশের প্রায় সমস্ত এলপিজি গ্রাহকদের এলপিজিতে ভর্তুকি আরও এক বছর সম্প্রসারিত করল কেন্দ্র। এই প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী অনুরাগ থাকুন জানিয়েছেন যে সরকার প্রতি সিলিন্ডারে আরো এক বছরের জন্য ২০০ টাকা করে ভর্তুকি দেবে। এতে উজ্জ্বলা যোজনায় থাকা প্রায় ১.৬ কোটি পরিবার উপকৃত হবেন।
কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর অবশ্যই স্বস্তি পাবেন মধ্যবিত্তরা। আসলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা থাকলেও কতদিন তা চলবে সেই নিয়ে চিন্তায় ছিলেন সাধারণ মানুষ। এবার আগামী এক বছর এই সময়সীমা বৃদ্ধি পাওয়ায় চিন্তা দূর হয়েছে অনেকের। কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপে সাধুবাদ দিচ্ছে সাধারণ মানুষ।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…