খেলা

RCB Vs LSG: ২২ গজের মহারণে আজ মুখোমুখি লখনউ-ব্যাঙ্গালোর, দেখে নিন দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

চলতি টুর্নামেন্টের আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়েন্টস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুটি দল চলতি আইপিএলে রাজস্থানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার লক্ষ্যে মাঠে নামবে আজ। ইতিপূর্বে গতকাল আইপিএলের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাজস্থানকে পরাস্ত করে সরাসরি আইপিএলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে গুজরাট টাইটান্স। রাজস্থানকে ৭ উইকেটে পরাস্ত করেছে দলটি।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী দলটি আমেদাবাদে রাজস্থানের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। চলতি আইপিএলে বেশ ছন্দেই রয়েছে লখনউ সুপার জায়েন্টস। অন্যদিকে প্রায় ভাগ্যের উপর নির্ভর করে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে সবার নজর কেড়েছেন রান মেশিন বিরাট কোহলি। ব্যাঙ্গালোরের জয়ের জন্য বিরাট কোহলির ব্যাট থেকে লম্বা ইনিংস আশা শুভ সংকেত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অন্যদিকে, লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল চলতি আইপিএলে ইতিমধ্যে দুটি শতরানের ইনিংস খেলে ফেলেছেন। তাছাড়া তার ওপেনিং পার্টনার কুইন্টন ডি কক চলতি আইপিএলে সবচেয়ে লম্বা রানের ইনিংস খেলেছেন। তাই আজকের ম্যাচে দুটি দলের মধ্যে দুর্দান্ত লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া আজকের ম্যাচে পরাজিত দলটি বিদায় নেবে চলতে আইপিএল থেকে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ দেখে নিন এক নজরে-

লখনউ সুপার জায়েন্টসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: কুইন্টন ডি কক, কে এল রাহুল (অধিনায়ক), এভিন লুইস, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতাম, মহসিন খান, আভেশ খান, রবি বিষ্ণোই।

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সম্ভাব্য শক্তিশালী একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক, মহিপাল লোমর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা হর্ষাল প্যাটেল/আকাশ দীপ, সিদ্ধার্থ কৌল/মোহাম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026