নিউজ

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার উত্তপ্ত লখনউ, জ্বলল মোটরসাইকেল-গাড়ি-বাস-মিডিয়া ভ্যান

লখনউ : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে অসহিষ্ণুতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউকে কাঁপিয়ে তুলেছে বিরোধীরা।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলে হজরতগঞ্জ এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শেষমেশ পুলিশ লাঠিচার্জ করে। প্রতিবাদকারীরা মিডিয়ার উপরেও হামলা চালায়। আগুন ধরিয়ে দেয় গাড়িতে।

আন্দোলনকারীরা হাসানগঞ্জে যানবাহন জ্বালিয়ে দেয়। মাদেগঞ্জে থানা জ্বালিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।খড়ড়ার মতো পুরানো শহর অঞ্চল থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।

আরও পড়ুন : গণভোট করাক রাষ্ট্রসংঘ, বিজেপিকে চ্যালেঞ্জ করে বললেন মমতা

আশেপাশের এলাকায় প্রায় ২০ টি মোটরসাইকেল, ১০ টি গাড়ি, ৩ টি বাস ও ৪ টি মিডিয়া ভ্যান জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক প্রকাশ বলেন যে জনতার দ্বারা ১৪৪ ধারা লঙ্ঘিত হয়েছিল।তারা পাথর ছুঁড়লে তাদের লাঠিচার্জ করা হয়।এই ঘটনায় ৪০-৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026