হলুদ শাড়ি পরা পোলিং এজেন্ট ফের ভাইরাল, নতুন গেটআপে হাজির ভোটকেন্দ্রে

উত্তরপ্রদেশে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ একেবারে চরমে। এই পরিস্থিতিতে একজন পোলিং এজেন্টের ছবি হয়েছে নতুন করে ভাইরাল। গত ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের একটি বুথে তাকে দেখা গিয়েছিল হলুদ শাড়ি পরে একটি পোলিং এজেন্টের কাজ করতে। সেই সময় থেকেই সোশ্যাল মিডিয়াতে তিনি ভাইরাল হয়ে উঠেছিলেন। নেটিজেনদের কাছেও তিনি হয়ে উঠেছিলেন অত্যন্ত জনপ্রিয়। সেখান থেকেই তার ভাইরাল হওয়ার যাত্রা শুরু।

তিনি যখন বস্টিয়া গোসাইগঞ্জ এলাকার ১১৪ নম্বর বুথে পোলিং এজেন্টের কাজ করছিলেন সেই সময় স্থানীয় মিডিয়া তার কিছু ছবি তোলে। সেই সমস্ত ছবি ইন্টারনেট দুনিয়ায় প্রচন্ড ভাইরাল হয়ে ওঠে। তারপরে সম্প্রতি এই নির্বাচনে তাকে আবারো দেখা গেল একেবারে নতুন লুকে। তবে এবারে তার স্টাইল একটু অন্যরকম। যখন তাকে তার নতুন স্টাইল এর ব্যাপারে জিজ্ঞাসা করা হল, তিনি বললেন, “প্রত্যেক বছর একই রকম কেন? এবার একটু পরিবর্তন হওয়া উচিত।”

এই পোলিং এজেন্টের নাম রিনা দ্বিবেদী এবং শেষবার যখন তার ছবি ভাইরাল হয়েছিল সেই সময় তাকে দেখা গিয়েছিল একটি হলুদ রঙের শাড়ি পরে। তবে এবারে তার স্টাইল একেবারে অন্যরকম। ২০১৯ সালে এই পিডব্লিউডি অফিসার আবারো একটি হলুদ শাড়ি পড়ে ধরা দিয়েছিলেন ক্যামেরায়। তার একজন সহ কর্মচারী তার এই ছবি তুলেছিল।

কিন্তু এবারে একেবারে অন্য রকম ভাবেই সেজেছেন তিনি। তার পরনে রয়েছে একটি ফ্যাশনিস্তা ট্রাউজার , একটি কালো রঙের স্লিভলেস টপ এবং হাতে রয়েছে একটি লাল রঙের ব্যাগ। তার সঙ্গেই চোখে কালো চশমা এবং অন্য হাতে পোলিং এজেন্টের সমস্ত সরঞ্জাম। এই নতুন লুকে তিনি আবারও হয়েছেন ভাইরাল। উত্তরপ্রদেশের এই পোলিং এজেন্ট বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একজন সেন্সেশন। চলুন দেখে নেওয়া যাক তার ইনস্টাগ্রাম প্রোফাইলের কিছু বিশেষ ছবি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026