হাইটেক ফিচারের সাথে লাঞ্চ হল Hero Splendor Plus Xtec, দেখে নিন নতুন ফিচার

বৃহস্পতিবার হিরো মোটোকর্প কোম্পানি নিজের নতুন বাইক স্প্লেন্ডার প্লাস XTEC লঞ্চ করে দিয়েছে ভারতের ক্রেতাদের জন্য। ৭২,৯০০ টাকার এক্স শোরুম প্রাইস আপনি পেয়ে যাবেন এই বাইক। এই বাইকে কোম্পানি দাবি করেছে নতুন কিছু টেকনোলজি এবং ফিচার ব্যবহার করা হয়েছে এই নতুন বাইকের সাথে। সাথেই এই বাইকে আপনি পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি। চলুন জেনে নেওয়া যাক এই নতুন বাইকের কিছু স্পেশাল ফিচার এবং কোন কোন টেকনোলজি থাকছে এই বাইকের সঙ্গে।

আপনাদের জানিয়ে রাখি, এই নতুন বাইকের সাথে আপনি পেয়ে যাবেন টেকনোলজি এবং ফিচারের একটি কম্বিনেশন। এই নতুন বাইকে আপনাদের জন্য থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং এসএমএস অ্যালার্ট, real-time মাইলেজ ইন্ডিকেটর, লো পজিশন ল্যাম্প, ইউএসবি চার্জার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, এবং ডিজিটাল মিটার। এছাড়াও অত্যন্ত জনপ্রিয় i3s টেকনোলজী নিয়ে আসবে এই নতুন বাইক।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন লো এলইডি পজিশন ল্যাম্প এবং নতুন কিছু গ্রাফিক্স ডিজাইন। যদিও এই নতুন বাইকের প্রোফাইল বর্তমানে যে বাইক চলছে সেরকমই। এই বাইকে পেয়ে যাবেন আপনি দুর্দান্ত কিছু কালার অপশন। এর মধ্যে অন্যতম হলো স্পার্কলিং বিটা ব্লু, ক্যানভাস ব্ল্যাক, টর্নেডো গ্রে এবং পারল হোয়াইট।

এই বাইকে সেফটির জন্য সাইড স্ট্যান্ড ভিজুয়াল ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এছাড়াও ইঞ্জিন cut-off রয়েছে এই নতুন বাইকে। নতুন স্প্লেন্ডার প্লাস বাইক আপনারা পেয়ে যাবেন একটি ব্যাক অ্যাঙ্গেল সেন্সর। এর সাথেই থাকছে ৯৭.২ সিসি ক্ষমতা বিশিষ্ট বিএস সিক্স কম্প্লেন্ট ইঞ্জিন। এই ইঞ্জিন ৭,০০০ আরপিএম গতিতে ৭.৯ বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার এবং ৬,০০০ আরপিএম গতিতে ৮.০৫ ন্যানোমিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026