বলিউড

মুম্বাইতে বিলাসবহুল গাড়ি বাড়ি, রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি, রইলো রাঘব পরিণীতির মোট সম্পত্তির হিসেব

দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা! অবশেষে সমস্ত সম্পর্কের সমীকরণের জটিল অঙ্ক কষে গতকাল বাগদান সারলেন আম আদমি পার্টির সর্বকনিষ্ঠ সাংসদ রাঘব চড্ডা ও বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পরিনীতি চোপড়া। গতকাল শনিবার দিল্লিতে ঘনিষ্ঠ পরিবার পরিজন এবং কিছু বন্ধুবান্ধবদের নিয়ে বাগদান সারেন এই বহু চর্চিত জুটি। তাদের এই মেলবন্ধন যেন দুই দুনিয়ার মেলবন্ধন। একদিকে রাঘব দুঁদে রাজনীতিবিদ, তো অন্যদিকে পরিনিতি থাকেন লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন এই দুই তারকার সম্পত্তির পরিমাণ কত?

আপনাদের জানিয়ে রাখি, রাঘব চড্ডা একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন চাটার্ড অ্যাকাউন্টেন্ট। তিনি শ্যাম মালপানি, ডেলোয়েট ইত্যাদি বহুজাতিক কাজ করেছেন। বর্তমানে তার কাছে রয়েছে প্রায় ৫০ লাখ টাকার সম্পত্তি। এছাড়া রয়েছে একটি মারুতি সুইফ্ট ডিজায়ার গাড়ি। পাশাপাশি তার কাছে রয়েছে ৯০ গ্রাম ওজনের সোনা এবং একটি নিজস্ব বাড়ি যার বাজারমূল্য প্রায় ৩৭ লাখ টাকা। অন্যদিকে বলিউড অভিনেত্রী পরিনিতি চোপড়ার সম্পত্তির হিসাব দেখলে চোখ কপালে উঠবে। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। মুম্বাইয়ের সমুদ্রের ধারে অভিজত বাড়ির পাশাপাশি তার কাছে রয়েছে অডি, জাগুয়ারের মতো বিলাসবহুল ব্র্যান্ডের চারটি গাড়ি।

আপনাদের জানিয়ে রাখি, রাঘব এবং পরিনীতি দুজনেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছিলেন। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। এরপর মুম্বাই ও দিল্লিতে তারা লুকিয়ে লুকিয়ে একে অপরের সাথে ডেট করতেন। কিছুবার একসাথে ক্যামেরাবন্দি হলেও তাঁরা দাবি করতেন তারা সাধারণ বন্ধু। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক আলোচনা চলছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দুজন সেরে নিলেন বাগদান।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026