সম্প্রতি বিদায় নিয়েছে 2020। 2021 সালে পদার্পণ করেছে সমগ্র পৃথিবী। নতুন বছর উপলক্ষ্যে কালো শর্ট ড্রেসে তুমুল নেচে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র পুত্রবধূ অভিনেত্রী মদালসা শর্মা (Madalsa sharma)। মদালসার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এছাড়া মদালসা গ্রে রঙের শাড়ি ড্রেসেও একটি ছবি শেয়ার করেছেন।
এই মুহূর্তে হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’য় কাব্যার চরিত্রে অভিনয় করছেন মদালসা। এই সিরিয়ালে মদালসার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘অনুপমা’ সিরিয়ালের টিআরপিও যথেষ্ট ভালো। এর আগে মদালসা বিদেশের সুইমিং পুলে কিছু ছবি তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুলিও যথেষ্ট ভাইরাল হয়েছিল।
মদালসা ফিল্ম নির্মাতা সুভাষ শর্মা (subhash Sharma)-র মেয়ে। 2009 সালে তেলেগু ফিল্ম ‘ফিটিং মাস্টার’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মদালসা। এই ফিল্মটি সুপারহিট হয়েছিল এবং মদালসার অভিনয় প্রশংসিত হয়েছিল। 2011 সালে গণেশ আচার্য (Ganesh Acharya) পরিচালিত ফিল্ম ‘অ্যাঞ্জেল’-এর মাধ্যমে বলিউডে আসেন মদালসা। সংবাদমাধ্যমগুলি তাঁকে ‘আই ক্যান্ডি’ আখ্যা দেয়। মদালসা ‘দি গার্ল উইথ দি ইন্ডিয়ান এমারেল্ড’ নামে একটি জার্মান ফিল্মেও কাজ করেছেন।
2018 সালে মদালসার সঙ্গে বিয়ে হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর জ্যেষ্ঠপুত্র মিমো চক্রবর্তী(Mimo Chakraborty)র। কিছুদিন আগে জনৈক টেলিভিশন অভিনেত্রী, মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। মিমোর বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় এফআইআর করেন ওই অভিনেত্রী। পুলিশি তদন্তে মিমোর বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিললেও মদালসা একজন মহিলা হয়ে ওই অভিনেত্রীকে মিথ্যাবাদী বলেন। তিনি জানান, এইসব তিন বছর আগের গল্প, মিমো এখন অনেক এগিয়ে গেছেন। মদালসার এই মনোভাব সেলিব্রিটি মহলে নিন্দনীয় হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…