নিউজ

Madan Mitra: হাসপাতাল থেকে ছুটি, ফেসবুক লাইভে রবীন্দ্রসঙ্গীত গান গাইলেন মদন মিত্র

শুক্রবার জামিন পেয়ে গেলেও বাড়ি যেতে পারেননি মদন মিত্র। ডাক্তারদের নির্দেশে হাসপাতালে থাকতে হয়েছিল আরো একদিন। কিন্তু শনিবার সকালে হাসপাতাল থেকে ছুটি পেয়ে একেবারে ফুরফুরে মনে কামারহাটির তৃণমূল বিধায়ক। শনিবার ছুটির খবর পাওয়ার পরেই বিধায়কের মন একেবারে চাঙ্গা। হাসপাতাল থেকে বেরিয়েই সরাসরি চলে এলেন নিজের সবথেকে পছন্দের জায়গায়, যেটি হলো ‘ফেসবুক লাইভ’।

ফেসবুকে লাইভে এসে মদন মিত্র নিজের মন খুলে একের পর এক গান গাইলেন। সঙ্গে শোনালেন নিজের সবথেকে পছন্দের রবীন্দ্র সংগীতটিও। বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যা চলছিল তার। পেটের অসুখে এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভুগছিলেন মদন মিত্র। এছাড়াও যারা গিয়েছিল তার গলায় নাকি একটি টিউমার আছে, এবং সদ্য করোনা ভাইরাস আক্রমণ থেকে রেহাই পাওয়ার কারণে তার সমস্যা এখনো শেষ হয়নি।

কিন্তু তবুও তার ভক্তদের জন্য মাঝে মধ্যেই তিনি করে থাকতেন ফেসবুক লাইভ। গ্রেফতার হওয়ার আগে নিয়মিত তাকে দেখা যেত ফেসবুকের দেয়ালে। কিন্তু বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে ভক্তদের তিনি দেখা দিতে পারেননি। আজকে ছুটি পেতেই তিনি সোজা মুঠোফোনটি চালু করে শুরু করলেন লাইভ।

পিজি হাসপাতালের উডর্বান ওয়ার্ডের বারান্দা থেকে প্রথমেই বললেন, “আমি মুক্ত! আমার এখন শুধুমাত্র একটা লাইন বলতে ইচ্ছা করছে।” মদন তারপরই নিজের খেয়ালে একের পর এক রবীন্দ্র সংগীত ধরলেন, “আমার মুক্তি আলোয় আলোয়, এদিন আজই কোন ঝড়ে গো খুলে দিল দ্বার, ক্লান্তি আমায় ক্ষমা করো।” স্বভাবতই আবারো তাদের প্রিয় মদনদা লাইভ আসায় খুশি তার ভক্তকুল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026