বিনোদন

Urfi Javed: ২০ কেজির ভাঙা কাঁচ দিয়ে বানালেন পোশাক, দেখেই হতবাক ভক্তরা

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি নিজের পোশাকের জন্যই আবারো চর্চার আলোয় উরফি জাভেদ। সম্প্রতি অভিনেত্রী সাদা ব্রা ও শর্ট স্কার্টের উপর ভাঙা কাঁচ দিয়ে বানানো পোশাক পরে হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। এই পোশাক বানাতে অভিনেত্রী ২০ কেজি ভাঙা কাঁচ ব্যবহার করেছেন। এই পোশাকে নিজের সাজ পূরণ করার জন্য মানানসই দুল ও হাইহিল পরেছিলেন অভিনেত্রী। হালকা মেকাপে চুলে হস্টেল বেঁধেছিলেন তিনি।

এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, তিনি ভাঙা কাঁচ দিয়ে পোশাক তৈরি করে পরেছেন। এর জন্য হয়তো তাকে অনেকেই পাগল ভাবেন। তবে তাতে তার সত্যিই কিছু যায় আসে না। সবার থেকে একটু আলাদা হয়েই থাকতে চান তিনি। সম্প্রতি এই ধরনের পোশাক পরে নেটিজেনদের নজর কেড়েছেন আবারো। তিনি খুব ভালোভাবেই জানেন কিভাবে মিডিয়ার নজর নিজের উপর টিকিয়ে রাখতে হয়।

কয়েকদিন আগেই ৩ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্স হয়েছে অভিনেত্রীর। সেই খুশিতেই নিজের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে গোয়াতে পার্টি করেছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। এমনকি সম্প্রতি এক পার্টিতে উপস্থিত হয়ে পাপারাজিৎদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন তার ইনস্টাগ্রামের পাতায় ৩০০ মিলিয়ন ফলোয়ার্স হলে দুবাইতে পার্টি দেবেন তিনি। তার এই কথা শুনে সকলে হেসে উঠলেও তিনি এতটুকুও বিব্রত হননি। বরং ক্যামেরার সামনে পোজ দিয়ে পরে চলে গিয়েছিলেন পার্টিতে আনন্দ করতে। এদিন রাখি সাওয়ান্তকেও দেখা গিয়েছিল তার সাথে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026