বিনোদন

শীঘ্রই আসছে নতুন অতিথি, পরম আনন্দের অনুভূতি উপভোগ করছেন অভিনেত্রী মধুবনী

কিছুদিন আগেই অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)-র সঙ্গে কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে মধুবনী লিখেছেন, এগুলি তাঁদের আনন্দের ছবি। ছবিগুলিতে মধুবনীর পরনে রয়েছে মভ পিঙ্ক রঙের লঙ ম্যাটারনিটি ড্রেস। মধুবনীর শরীরে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে আগামীর চিহ্ন অর্থাৎ বেবি বাম্প। মাতৃত্বের সময়ে কোনো ডায়েট মানা সম্ভব নয়। তাই এতদিন যেসব খাবার থেকে দূরে থেকেছেন মধুবনী, এখন সেই পিৎজা, বিরিয়ানি সবকিছুই খেতে দেখা যাচ্ছে তাঁকে। এর মধ্যেই চকলেটেও কামড় বসিয়েছেন মধুবনী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।

26 শে জানুয়ারি মধুবনী প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন গান গেয়ে। বিখ্যাত হিন্দি ফিল্ম ‘বর্ডার’-এর জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’ গেয়েছেন মধুবনী। মধুবনীর গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়ে গেছে ছাব্বিশ হাজার।

সম্প্রতি মধুবনীর শাশুড়ি আয়োজন করেছিলেন মধুবনীর সাত মাসের সাধের। মধুবনী নিজের শাশুড়িকে ‘মামণি’ বলে ডাকেন। নিজের সাধের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মধুবনী। ছবিগুলিতে সোনালি নেটের শাড়ি পরে জমিয়ে সাধ খেতে দেখা যাচ্ছে মধুবনীকে। তার আগে মধুবনী ও তাঁর ‘মামণি’ পালন করেছেন কিছু মাঙ্গলিক রীতি। মধুবনীর সাধের পাতে এদিন কিছুই বাদ ছিল না। পাঁচ রকম ভাজা, বিভিন্ন ধরনের ব্যঞ্জন, মাছ-মাংস সবকিছুই ছিল হবু মায়ের জন্য। কিন্তু মধুবনী সাধের ছবিগুলি শেয়ার করে লিখেছেন, তাঁর সবচেয়ে প্রিয় হল ভাজাভুজি, সেগুলি আরও বেশি পরিমাণে পাতে দেওয়া হলে তাঁর আরও বেশি ভালো লাগত।

শাশুড়ির হাতে সাধ খাওয়ার পরের দিন সাধের আয়োজন করেছিলেন মধুবনীর মা। মধুবনীর সাধে রাজা উপস্থিত থাকতে না পারলেও মা ও মেয়ে পাশাপাশি বসে খেয়েছেন দুপুরের খাবার। মায়ের দেওয়া সাধের দিন মধুবনী পরেছিলেন লাল রঙের বেনারসী শাড়ি। সেই শাড়ি পরিহিত ছবি শেয়ার করে মধুবনী বলেছেন, তিনি পূর্ণতার আনন্দ অনুভব করছেন। প্রকৃতপক্ষে নিজের মায়ের হাতের রান্না খাওয়ার সময় অন্যান্য মেয়েদের মতো মা হওয়ার কর্তব্য অনুধাবন করেছেন। এমনকি মধুবনী এখন হয়তো কিছুটা নার্ভাস। ফলে তিনি তাঁর আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণকেও স্মরণ করেছেন।

গত বছর 5 ই নভেম্বর মধুবনী ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সির খবর জানিয়েছেন অনুরাগীদের। এছাড়া মধুবনী নিজের বেবি বাম্পের ফটো পোস্ট করেছিলেন। মধুবনীর মাতৃত্বের খবর শুনে নেটিজেনরা তাঁকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী সকলের কাছে তাঁদের আগত সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026