বিনোদন

কোলে তুলে ছেলেকে আদর, কেশব সাথে আদরঘন ছবি পোস্ট করলেন মধুবনি

টলিউডে করোনা আবহে যেমন চারিদিকে বাজে খবর তেমন অনেক জায়গায় আছে খুশির খবর। অভিনেত্রী মধুবনীর কোল আলো করে ঘরে এলো ফুটফুটে পুত্র সন্তান। বিয়ের ৪ বছর পর প্রথমবার বাবা মা হন মধুবনী-রাজা। পরিবার এবার দুই থেকে তিন। টেলি দুনিয়ার জনপ্রিয় স্টার জুটি রাজা ও মধুবনী সবাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। সব আপডেট খবর, সবার আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন এই জুটি। ছেলে আসার সুখবর প্রথমে রাজা নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। রাজা নিজের ইনস্টাগ্রামে স্ত্রী ও সন্তানের ছবি পোস্ট করে লেখেন, “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন”।

মা হওয়ার আগের খবরও চাপা ছিলনা। মধুবনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম নিজেই শেয়ার করেছিলেন। সাধগ্রহণ থেকে শুরু করে বেবিবাম্পের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। নিজের প্রথম অন্তঃসত্ত্বাকালীন অবস্থার একের পর এক আপডেট অনুরাগীদের সাথে শেয়ার করেছেন। হাসপাতালে থাকাকালীন নানান ছবি শেয়ার করেন মধুবনী।ভালো আছেন মা ও নবজাতক। হাসপাতাল বেডে শুয়ে মধুবনী, নবজাতক। হাসপাতালেই ছেলের নামকরণ করেন অভিনেত্রী। নাম রেখেছেন কেশব।

মা বাবা হওয়ার সুখবর প্রকাশ্যে আসতেই ইন্ড্রাস্টি সহ নেটিজেনদের শুভেচ্ছার বন্যায় ভরতে থাকে সোশ্যাল মিডিয়া। মধুবনী লকডাউনের সময় থেকে চুটিয়ে সংসার করছেন তিনি। সাথে শোভাবাজারে একটি পার্লারের কাজ করছেন। অন্যদিকে রাজা বর্তমানে খড়কুটো ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। কাজের পাশাপাশি সন্তান ও মা দুজনের খেয়াল রাখছেন। তবে এই করোনা আবহে অনেক নিয়ম কানুন মেনেই বাবাকে তার ছেলের কাছে আসতে হচ্ছে। সম্প্রতি কেশবের প্রথম নববর্ষের দিন হাসি মুখে ছেলেকে নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন রাজা-মধুবনী।

অভিনেত্রী নবজাতককে নিয়ে বাড়ি ফেরার পর পরিবারে এখন সকলে বেশ খুশি। ছেলেকে নিয়ে দিব্যি সময় কাটাচ্ছেন রাজা। এবারে অভিনেত্রী মধুবনী আরো একটি নতুন ছবি শেয়ার করলেন। নিজের কোলে তুলে নিয়ে আদর করতে ব্যস্ত। তবে ছেলের মুখ অভিনেত্রী কাউকে দেখাননি। ছেলের ছবি প্রকাশ্যে না আনলেও মা ছেলেকে দেখে অনেকে খুশিতে আপ্লুত নেট নাগরিকরা। অভিনেত্রী ক্যপাশানে লিখলেন, “আমার ছোট্ট দুষ্টু”। এরপর অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026