অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) ও তাঁর স্ত্রী মধুবনী( Madhubani Goswami)-র ঘর আপাতত ভরে উঠেছে আনন্দে। মধুবনী ইদানিং সবসময় মেতে রয়েছেন তাঁর একরত্তি ছেলে কেশব(keshav)-কে নিয়ে। সম্প্রতি কেশবকে কোলে নিয়ে দোলা দিয়ে ঘুম পাড়ানোর ছবি শেয়ার করেছেন মধুবনী। ছবির ক্যাপশনে মধুবনী লিখেছেন অনুরাগ বসু (Anurag Basu) পরিচালিত বিখ্যাত হিন্দি ফিল্ম ‘বরফি’-র গান ‘আশিয়াঁ’-র কয়েকটি লাইন। এই ছবিতে কেশবের মুখ দেখা না গেলেও নেটিজেনরা তাকে অনেক ভালোবাসা জানিয়েছেন। অনেকে মধুবনীকে নিজের যত্ন নিতে বলেছেন। 10 ই এপ্রিল সকালে মধুবনীর কোল আলো করে জন্ম নিয়েছে রাজা ও মধুবনীর পুত্রসন্তান। রাজা সোশ্যাল মিডিয়ায় সুসংবাদের সঙ্গেই শেয়ার করেছেন মধুবনী ও তাঁদের পুত্রসন্তানের ছবি। তবে মধুবনীর কোলের কাছে শুয়ে থাকা পুত্রসন্তানের মুখ আড়ালেই ছিল। পুত্রসন্তানের জন্মসংবাদ শেয়ার করে রাজা ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন। নেটিজেনরাও নতুন বাবা-মাকে জানিয়েছেন অনেক শুভেচ্ছা।
এর মধ্যেই মধুবনী তাঁদের সন্তানের আরও একটি ছবি শেয়ার করে লিখেছেন, তাঁদের পুত্রসন্তানের নাম হল কেশব(keshav)। গর্ভবতী অবস্থায় একাধিকবার মধুবনীকে বালগোপালের মূর্তি হাতে ছবি তুলতে দেখা গেছে। এমনকি গর্ভাবস্থার শুরুর দিকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, তাঁর কোলে গোপাল রূপে আসতে। এই কারণে শ্রীকৃষ্ণের অপর একটি নাম কেশব-এর নামানুসারে রাজা ও মধুবনীর পুত্রসন্তানের নাম হল কেশব। তবে মধুবনীর শেয়ার করা ছবিতে কেশবের মুখ ঢাকা ছিল একটি ‘হার্ট’ ইমোজি দিয়ে।
পয়লা বৈশাখের প্রাক্কালে নবজাতক কেশবকে কোলে নিয়ে রাজার সঙ্গে হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন মধুবনী। তাঁর পরনে ছিল লাল রঙের ম্যাটারনিটি ড্রেস ও মুখে মাস্ক। রাজা পরেছিলেন অফ হোয়াইট টি-শার্ট ও জিনস। কেশবকে তোয়ালের ভিতর সুন্দর করে জড়িয়ে নিয়েছিলেন মধুবনী। রাজা-মধুবনীর ঘরের দেওয়ালে আঁকা ময়ুরপালকের সামনে দাঁড়িয়ে কেশবকে কোলে নিয়ে ছবি তুললেন রাজা-মধুবনী। ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করে রাজা অনুরাগীদের জানিয়েছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা। মধুবনী, রাজা ও কেশবকেও সবাই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। রাজা-মধুবনী ও কেশবের এই ছবিটি ভাইরাল হয়েছে।
স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের প্রেমের 11 বছর পূর্ণ হওয়ার প্রসঙ্গে রাজা জানিয়েছেন, স্যাট করে প্রেমে পড়ে যাওয়ার পর গাড়ি বদলেছে, বাড়ি বদলেছে, সরকার বদলেছে। কিন্তু তাঁদের ভালোবাসা আগের মতোই আছে। রাজা বলেছেন, লাল মারুতি গাড়িটা অনেক ছোট ছিল কিন্তু তাতে জায়গার অভাব হয়নি কখনও। বরং তাঁরা দুজনে আরো কাছাকাছি এসেছেন।
এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়।
Sabine Getty, the jewelry designer and socialite, experienced a dramatic wardrobe mishap at the 2026…
Disney has released the full trailer for its live-action remake of Moana, and reactions are…
Grammy-winning singer Enya, known for her ethereal soundscapes and global hits like Orinoco Flow and…
Gypsy-Rose Blanchard is under fire after participating in a viral TikTok trend where she appeared…
Peaky Blinders: The Immortal Man marks the final chapter of Tommy Shelby’s story, closing out…
It’s been more than a decade since Disney Channel’s Jessie aired its final episode, but…