বিনোদন

ছেলেকে কোলে নিয়ে মধুবনীর আদর, একরত্তি ছেলে কেশবের ছবি তুমুল ভাইরাল

অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) ও তাঁর স্ত্রী মধুবনী( Madhubani Goswami)-র ঘর আপাতত ভরে উঠেছে আনন্দে। মধুবনী ইদানিং সবসময় মেতে রয়েছেন তাঁর একরত্তি ছেলে কেশব(keshav)-কে নিয়ে। সম্প্রতি কেশবকে কোলে নিয়ে দোলা দিয়ে ঘুম পাড়ানোর ছবি শেয়ার করেছেন মধুবনী। ছবির ক্যাপশনে মধুবনী লিখেছেন অনুরাগ বসু (Anurag Basu) পরিচালিত বিখ্যাত হিন্দি ফিল্ম ‘বরফি’-র গান ‘আশিয়াঁ’-র কয়েকটি লাইন। এই ছবিতে কেশবের মুখ দেখা না গেলেও নেটিজেনরা তাকে অনেক ভালোবাসা জানিয়েছেন। অনেকে মধুবনীকে নিজের যত্ন নিতে বলেছেন। 10 ই এপ্রিল সকালে মধুবনীর কোল আলো করে জন্ম নিয়েছে রাজা ও মধুবনীর পুত্রসন্তান। রাজা সোশ্যাল মিডিয়ায় সুসংবাদের সঙ্গেই শেয়ার করেছেন মধুবনী ও তাঁদের পুত্রসন্তানের ছবি। তবে মধুবনীর কোলের কাছে শুয়ে থাকা পুত্রসন্তানের মুখ আড়ালেই ছিল। পুত্রসন্তানের জন্মসংবাদ শেয়ার করে রাজা ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন। নেটিজেনরাও নতুন বাবা-মাকে জানিয়েছেন অনেক শুভেচ্ছা।

এর মধ্যেই মধুবনী তাঁদের সন্তানের আরও একটি ছবি শেয়ার করে লিখেছেন, তাঁদের পুত্রসন্তানের নাম হল কেশব(keshav)। গর্ভবতী অবস্থায় একাধিকবার মধুবনীকে বালগোপালের মূর্তি হাতে ছবি তুলতে দেখা গেছে। এমনকি গর্ভাবস্থার শুরুর দিকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, তাঁর কোলে গোপাল রূপে আসতে। এই কারণে শ্রীকৃষ্ণের অপর একটি নাম কেশব-এর নামানুসারে রাজা ও মধুবনীর পুত্রসন্তানের নাম হল কেশব। তবে মধুবনীর শেয়ার করা ছবিতে কেশবের মুখ ঢাকা ছিল একটি ‘হার্ট’ ইমোজি দিয়ে।

পয়লা বৈশাখের প্রাক্কালে নবজাতক কেশবকে কোলে নিয়ে রাজার সঙ্গে হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন মধুবনী। তাঁর পরনে ছিল লাল রঙের ম্যাটারনিটি ড্রেস ও মুখে মাস্ক। রাজা পরেছিলেন অফ হোয়াইট টি-শার্ট ও জিনস। কেশবকে তোয়ালের ভিতর সুন্দর করে জড়িয়ে নিয়েছিলেন মধুবনী। রাজা-মধুবনীর ঘরের দেওয়ালে আঁকা ময়ুরপালকের সামনে দাঁড়িয়ে কেশবকে কোলে নিয়ে ছবি তুললেন রাজা-মধুবনী। ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করে রাজা অনুরাগীদের জানিয়েছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা। মধুবনী, রাজা ও কেশবকেও সবাই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। রাজা-মধুবনী ও কেশবের এই ছবিটি ভাইরাল হয়েছে।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের প্রেমের 11 বছর পূর্ণ হওয়ার প্রসঙ্গে রাজা জানিয়েছেন, স‍্যাট করে প্রেমে পড়ে যাওয়ার পর গাড়ি বদলেছে, বাড়ি বদলেছে, সরকার বদলেছে। কিন্তু তাঁদের ভালোবাসা আগের মতোই আছে। রাজা বলেছেন, লাল মারুতি গাড়িটা অনেক ছোট ছিল কিন্তু তাতে জায়গার অভাব হয়নি কখনও। বরং তাঁরা দুজনে আরো কাছাকাছি এসেছেন।

এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026