টলিউড

Madhumita Sarcar: একটা ছোট্ট এমএমএস ফাঁস হতেই বদলে দিল জীবন! হইচইতে আসছে মধুমিতার ‘উত্তরণ’

দেখতে দেখতে চারে পা দিল হইচই ওটিটি প্ল্যাটফর্ম। চারে পা দিতেই প্রিয় দর্শকদের জন্য একগুচ্ছ নতুন ছবি-ওয়েব সিরিজ নিয়ে হাজির হল বাংলার সবচেয়ে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম। এক্কেবারে গোঁড়া থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে হইচই। ‘ব্যোমকেশ’, ‘চরিত্রহীন’, ‘দুপুর ঠাকুরপো’, ‘হ্যালো’, ‘তানসেনের তানপুরা’, ‘একেন বাবু’র মর দেখতে একপ্রকার মুখিয়ে থাকেন দর্শক। 

এবার এই হইচইতে ডেবিউ করতে চলেছে মিষ্টি মেয়ে চিনি থুরি মধুমিতা সরকার। সামনে এস গিয়েছে ওয়েব সিরিজের নতুন পোস্টার। যেখানে এক্কেবারে ‘গার্ল নেক্সট ডোর’ লুকে ধরা দিলেন অভিনেত্রী। স্বপন কুমারের ক্রাইম ফিকশনে একদম চ্যালেঞ্জিং আর নতুন চরিত্রে দেখা পাওয়া যাবে তাঁর। আগের সব চরিত্রের থেকে এবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে। লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বটতলা’ উপন্যাসের অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজের চিত্রনাট্য।

অভিনেত্রীর এই ওয়েবের চরিত্রের লুক শেয়ার করে তার নীচে লেখা হয়েছে,’একটি এমএমএস ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ও তাকে ঘিরে বদলে যাওয়া এক গৃহবধূর জীবনের গল্প বলবে উত্তরণ’। এই পোস্টারে মধুমিতার হাতেও দেখা গিয়েছে একটি মোবাইল। এই ওয়েবের মাধ্যমে সমাজের বাস্তব প্রতিচ্ছবিকেই তুলে ধরবেন পরিচালক মশাই।

ইতিমধ্যে শুক্রবার থেকে এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয় গিয়েছে। শুক্রবার অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একেবারে গৃহবধূর বেশেই ছবি পোস্ট করেছেন। এই ছবিতে মধুমিতার সাথে ছিল রাজদীপ গুপ্ত। এই ছবিতে অভিনেত্রীর সিঁথিতে সিদুঁর ছিল। না তিনি বিয়ে করেননি। শ্যুটিং এর ফাঁকে এই ছবি তোলা। তিনি ক্যপাশানে লিখেছেন, ‘খুব ব্যস্ত শ্যুটিং কিন্তু একটা ভালো শুরু।’ সেইসঙ্গে মধুমিতার জুড়ে দেওয়া হ্যাশট্যাগ গুলো স্পষ্ট যে তিনি ‘উত্তরণ’-এর জন্য কাজ শুরু করে দিয়েছেন তিনি। তবে এই নতুন এই ‘উত্তরণ’ যা কবে হইচইতে মুক্তি পাবে তা এখনো ঠিক হয়নি।

উল্লেখ্য,একটা নয়, দুটো ওয়েব সিরিজ আসতে চলেছে মধুমিতার। তবে প্রথমটার নাম জানা গেলেও দ্বিতীয়টা এখনো জানা যায়নি। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পেজে লেখেন, ‘নতুন কিছু শুরু করছি। খুব তাড়াতাড়িই আসবে।’ তবে ‘নতুন কিছু’ নিয়ে এখনই অনুরাগীদের সাথে সাসপেন্স বজায় রাখতে চান। নিঃসন্দেহে বলা যেতে পারে যেখানে মধুমিতা সেখানে চমক থাকে। ওয়েব পর্দায় অভিনেত্রীর এই পথচলাতে অনুগামীরা ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026