বিনোদন

লাল রঙের হট ড্রেসে ঝড় তুললেন অভিনেত্রী মধুমিতা, তুমুল ভাইরাল ছবি

ইদানিং মধুমিতা সরকার প্রায়ই ঝড় তুলছেন সাইবার দুনিয়ায়। কখনো শাড়িতে,কখনো ওয়েস্টার্ন আউটফিটে মধুমিতা নিজের ভার্সেটালিটি মেলে ধরছেন নেটিজেনদের কাছে। সম্প্রতি তাঁর দুটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাঁর পরনে রয়েছে রেড বিকিনি টপ এবং রেড বটম। এই ড্রেসের সাথে মানানসই করে নিজের ওয়েভি হেয়ারস্টাইল করেছেন মধুমিতা। নেটিজেনরা মধুমিতার এই লুককে অসাধারণ বলেছেন। কিছুদিন আগেই হলুদ রঙের শিফন শাড়িতে কয়েকটি ফটো এবং একটি ভিডিও পোস্ট করেছিলেন মধুমিতা। সেই ভিডিওতে তাঁকে ‘বেদরদী রাজা’ গানের সাথে সিডাকটিভ স্টাইলে ডান্স করতে দেখা গিয়েছিল। তাঁর এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। এর আগে মধুমিতা একটি ফটোশুট করেছিলেন যেখানে তাঁকে বিভিন্ন পোশাকে দেখা গেলেও সবচেয়ে নজর কেড়েছিল তাঁর একটি ছবি যেখানে তিনি ফুশিয়া রঙের গাউন পরেছিলেন। এছাড়া কালো শিফন শাড়িতে তাঁকে সুন্দরী লেগেছে। তাঁর আরেকটি ফটো ভাইরাল হয়েছিল যেখানে তিনি সবুজ ব্লেজার পরেছিলেন।

এই মুহূর্তে টলি টাউনের নতুন মুখের সারির মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। তবে তাঁর জনপ্রিয়তার শুরু টেলিভিশনের পর্দা থেকে। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করলেও মধুমিতা নজর কাড়েন টিনএজে ‘ সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে। এই সিরিয়ালে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। এরপর তাঁকে বিভিন্ন সিরিয়ালে দেখা গেলেও ‘কুসুম দোলা ‘ সিরিয়ালের ইমন তাঁকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকদের কাছে হয়ে ওঠেন পাশের বাড়ির মেয়ে। ইন্ডাস্ট্রিতে তাঁর ফিল্ম কেরিয়ার শুরু হয় ‘লাভ আজ কাল পরশু ‘ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মটি মাঝারি মানের হিট হলেও মধুমিতার অভিনয় প্রশংসিত হয়। এই মুহূর্তে মধুমিতা বেশ কিছু ফিল্মে কাজ করছেন যার মধ্যে রয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘চিনি’।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। ক্রমে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। একসময় সৌরভ ও মধুমিতা বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এই মুহূর্তে তাঁরা দুজনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026