বিনোদন

উন্মুক্ত নাভি, সাদা পোশাকে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মধুমিতা, ভিডিও ভাইরাল

সম্প্রতি অভিনেত্রী মধুমিতা সরকার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওটি মধুমিতার একটি ডিজাইনার শুটের। ভিডিওটি যথেষ্ট ভাইরাল হলেও নেটিজেনদের অনেকেই মধুমিতাকে বলেছেন, তাঁদের নেটের সমস্যা থাকার কারণে তাঁরা মধুমিতার ভিডিও দেখতে পান না। ফলে তাঁরা অনুরোধ করেছেন মধুমিতাকে ছবি পোস্ট করার জন্য। এই ভিডিওয় মধুমিতার পরনে রয়েছে সাদা ক্রপ টপ, সাদা সিগারেট কাট প‍্যান্ট। তবে কখনো সাদা-কালো ব্লেজারকে আলতো ভাবে কাঁধের উপর রেখে পোজ দিতে দেখা গিয়েছে মধুমিতাকে। কখনো বা মধুমিতা সম্পূর্ণ সাদা শ্রাগ পরেও পোজ দিয়েছেন।

তবে, এই ভিডিওটির জন্য মধুমিতাকে ‘বডি শেমিং’-এর শিকার হতে হয়েছে। নেটিজেনদের একাংশ মধুমিতাকে ট্রোল করে বলেছেন, মধুমিতা অত্যন্ত রোগা হওয়ার ফলে তাঁকে এই পোশাকে দেখতে ভালো লাগছে না। কিন্তু মধুমিতা তাঁদের ট্রোলিং-এর কোনো জবাব দেননি। ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মধুমিতা। এই সিরিয়ালে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। তবে তাঁকে জনপ্রিয়তা এনে দেয় স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ চরিত্রটি। ‘পাখি’র গয়না ও পোশাক একসময় নতুন ফ্যাশন তৈরী করেছিল টিনএজারদের মধ্যে। এরপর স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কুসুমদোলা’র ‘ইমন’ চরিত্রটির মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। ইমনের চরিত্রে মধুমিতার অভিনয় প্রশংসিত হয়। এই সময় মধুমিতার হাতে আসে বেশ কিছু ফিল্মের অফার। মধুমিতা ফিল্মে ডেবিউ করেন জনপ্রিয় বাংলা ফিল্ম ‘লাভ আজ কাল পরশু’র মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে মধুমিতার অভিনয় দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়। এই মুহূর্তে মধুমিতা মৈনাক ভৌমিক পরিচালিত ফিল্ম ‘চিনি’-র শুটিং নিয়ে ব্যস্ত।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। এই পরিচয় ক্রমশ প্রেমে পরিণত হয়। একসময় বিয়ে করেন মধুমিতা ও সৌরভ। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে মধুমিতা পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন সৌরভের বিরুদ্ধে। ফলে সৌরভ ও মধুমিতার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর মধুমিতার সঙ্গে নাম জড়ায় এক নামী প্রযোজকের। তবে কিছুদিন আগে মধুমিতাকে বিজনেস টাইকুন সাবির আহলুওয়ালিয়া-এর সঙ্গে দেখা যায়। সাবিরের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন মধুমিতা নিজে। পরবর্তীকালে সাবির নিজেই মিডিয়াকে জানিয়েছেন, মধুমিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা শুধুমাত্র গুজব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026