সম্প্রতি অভিনেত্রী মধুমিতা সরকার সোশ্যাল মিডিয়া একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে মধুমিতাকে স্কিপিং করার স্টাইলে লাফ দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে মধুমিতা লিখেছেন মুড সুইং হলে তিনি এভাবেই নিজের মুড ভালো রাখেন। মধুমিতার পোস্ট করা ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনদের পছন্দ হয়েছে মধুমিতার এই দাওয়াই।
‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মধুমিতা। এই সিরিয়ালে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। তবে তাঁকে জনপ্রিয়তা এনে দেয় স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ চরিত্রটি। ‘পাখি’র গয়না ও পোশাক একসময় নতুন ফ্যাশন তৈরী করেছিল টিনএজারদের মধ্যে। এরপর স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কুসুমদোলা’র ‘ইমন’ চরিত্রটির মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। ইমনের চরিত্রে মধুমিতার অভিনয় প্রশংসিত হয়। এই সময় মধুমিতার হাতে আসে বেশ কিছু ফিল্মের অফার। মধুমিতা ফিল্মে ডেবিউ করেন জনপ্রিয় বাংলা ফিল্ম ‘লাভ আজ কাল পরশু’র মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে মধুমিতার অভিনয় দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়। এই মুহূর্তে মধুমিতা মৈনাক ভৌমিক পরিচালিত ফিল্ম ‘চিনি’-র শুটিং নিয়ে ব্যস্ত।
‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। এই পরিচয় ক্রমশ প্রেমে পরিণত হয়। একসময় বিয়ে করেন মধুমিতা ও সৌরভ। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে মধুমিতা পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন সৌরভের বিরুদ্ধে। ফলে সৌরভ ও মধুমিতার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর মধুমিতার সঙ্গে নাম জড়ায় এক নামী প্রযোজকের। তবে কিছুদিন আগে মধুমিতাকে বিজনেস টাইকুন সাবির আহলুওয়ালিয়া-এর সঙ্গে দেখা যায়। সাবিরের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন মধুমিতা নিজে। পরবর্তীকালে সাবির নিজেই মিডিয়াকে জানিয়েছেন, মধুমিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা শুধুমাত্র গুজব।
The cast of Hulu’s The Secret Lives of Mormon Wives reportedly voiced concerns about Taylor…
The critically acclaimed comedy-drama Marty Supreme is set to arrive on HBO Max on April…
Simone Ledward-Boseman, widow of Black Panther star Chadwick Boseman, is sharing heartfelt memories of their…
Chuck Norris, the martial artist and action star best known for Walker, Texas Ranger and…
Peacock has officially renewed Nelly and Ashanti: We Belong Together for a second season. The…
Country superstar Tim McGraw is officially headed to the Country Music Hall of Fame. The…