এবার কাঁচা বাদাম গানে নাচলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত

সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাইরাল হতেই থাকে। বীরভূমের ভুবন বাদ্যকর গতবছর থেকে নেটমাধ্যমের সেনসেশন হয়ে বসে রয়েছেন। তার ‘কাঁচা বাদাম’ গান পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। দেশ-বিদেশের নেটনাগরিকরা এই গানের তালে তাল মিলিয়েছেন। এমনকি ইতিমধ্যেই বম্বেতে গিয়ে গানের রেকর্ডিং পর্যন্ত করে ফেলেছেন তিনি। তার এই গানের তালে তাল মিলিয়েছে বহু তারকা। তবে এবার সবাইকে চমকে দিয়ে কাঁচা বাদাম গানে নেচে উঠলেন স্বয়ং মাধুরী দীক্ষিত। তাকে সঙ্গ দিলেন রিতেশ দেশমুখ, বর্তমানে যা ভাইরাল নেটদুনিয়ায়।

সম্প্রতি স্বয়ং মাধুরী দীক্ষিত নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’এর সাথে কোমর দোলাতে দেখা গিয়েছে। এমনকি এই ভিডিওতে তাকে সঙ্গ দিতে দেখা গিয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখকে। যিনি বর্তমানে অভিনেতা হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় যথেষ্ট অ্যাক্টিভ। তবে মাধুরী দীক্ষিতও কিছু কম যান না। তিনিও নিজের বানানো একাধিক ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

তবে সম্প্রতি কাঁচা বাদামের সাথে এই ভিডিও অভিনেত্রী শেয়ার করা মাত্রই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মাঝে। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে রিতেশ দেশমুখকে ধন্যবাদ জানিয়েছেন তাকে সঙ্গ দেওয়ার জন্য। সম্ভবত কোনো একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে কাজের ফাঁকেই এই ভিডিওটি বানিয়েছে তারা। ভিডিওটি বানানোর সময় অভিনেতার পরনে কালো জিন্সের সাথে কালো ফুলহাতা টি-শার্ট দেখা গিয়েছে। অন্যদিকে অভিনেত্রীর পরনে ছিল গাঢ় নীল রঙের ডিজাইনার ঘাঘড়া চোলি। খোলা চুলে মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিওটি দেখে বেশ মজাই মজা পেয়েছেন তার ভক্তরা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026