বিনোদন

বাহ চন্দ্রমুখী…’দোলারে দোলারে’ গানের সাথে তুমুল নাচলেন মাধুরী দীক্ষিতের

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেত্রী তিনি। তার ভক্তের সংখ্যা অগণিত। তার রূপে ও গুণে মুগ্ধ লাখো মানুষ। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী, তা আর বলার অপেক্ষা রাখে না। অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও চর্চায় থাকেন অভিনেত্রী। বর্তমানে একাধিক নাচের রিয়্যালিটি শোতে বিচারকের আসনে দেখা মেলে তার। তবে বর্তমানে ঘনঘন বড়পর্দায় তাকে দেখা না গেলেও থেকে থেকেই একাধিক বড় বাজেটের ছবিতে দেখা মেলে তার। সম্প্রতি নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের মাধ্যমে ওয়েব প্ল্যাটফর্মে পা রেখেছেন তিনি।

মাধুরী দীক্ষিত বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাক্টিভ। তিনি নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন প্রায়ই, যা খুব স্বাভাবিকভাবেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তারা নেট মাধ্যমে অভিনেত্রীর নামে একাধিক ফ্যান পেজ খুলে রেখেছে। যেখান থেকে অভিনেত্রীর একাধিক নাচের ভিডিও কিংবা তার ছবির কিছু দৃশ্য প্রায়ই শেয়ার করা হয়ে থাকে। শেয়ার করা হয় তার একাধিক সুন্দর ছবিও। সম্প্রতি ইনস্টাগ্রামে মাধুরী দীক্ষিতের একটি ফ্যান পেজ থেকে অভিনেত্রীর পুরনো একটি নাচের ভিডিও শেয়ার করা হয়েছে, যা দেখে আবারো মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্তরা।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘মাধুরী দীক্ষিত ৪১’ নামের একটি পেজ থেকে অভিনেত্রীর নাচের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে একটি কালো শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। তারই অভিনীত ‘দেবদাস’ ছবির জনপ্রিয় গান ‘দোলারে দোলারে’তে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে অভিনেত্রীকে। সম্ভবত এটি কোন রিয়্যালিটি শোয়ের মঞ্চ ছিল। সেখানে তিনি হয়তো বিচারক হিসেবেই উপস্থিত ছিলেন। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এটি বেশ কয়েকবছরের পুরনো। তবে সম্প্রতি এটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়ার পর থেকেই রীতিমতো ভাইরাল হয়েছে অভিনেত্রীর অনুরাগীদের মাঝে। উল্লেখ্য, পর্দায় এই গানের সাথে নাচতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতকে। আজও এই গান মানুষের মনে একইভাবে জনপ্রিয় হয়ে রয়ে গিয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026