বলিউড

Madhuri Dixit Fan: এ যেন একেবারে মাধুরী দীক্ষিত, এই মেয়েকে দেখলে ধোঁকা খাবেন সকলেই

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। সেই সমুদ্রে ভেসে থেকে নিজের জনপ্রিয়তা দীর্ঘদিন কায়েম রাখতে পারেন খুব কমজনই। তাদের মধ্যে মাধুরী দীক্ষিত অন্যতম। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত তার জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। এখনো পর্দায় বলিউডের মোহিনী মাধুরী দীক্ষিতের এক ঝলক পেতে অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী। রইল সেই ঝলকই।

সম্প্রতি এই ভিডিওটি তুমুল ভাইরাল হতে দেখা গিয়েছে নেটনাগরিকদের মাঝে। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি মধু শর্মা। তার পরিচয় তিনি মাধুরী দীক্ষিতের অন্ধ ভক্ত। বলাই যায় নিজেকে একেবারে তৈরি করেছেন নিজের প্রিয় অভিনেত্রীর মতোই। যার ফলস্বরূপ ভিডিওটি দেখে মধুকে অনেকেই মাধুরী দীক্ষিত ভেবে ভুল করেছেন। পরে অবশ্য ভালোভাবে দেখেই সেই ভুল ভেঙেছে। সম্প্রতি মধু শর্মার বানানো একটি ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত মাধুরী দীক্ষিত।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘পুকার’ বক্সঅফিস কাঁপিয়েছিল। জায়গা করে নিয়েছিল অসংখ্য দর্শকদের মনেও। সম্প্রতি সেই ছবিরই হিট গান ‘কে সারা সারা’র তালে দেখা মিলেছে মধু শর্মার। এই গানের সাথে একেবারে অভিনেত্রীর মতোই সাজে সেজেছিলেন তিনি, যা দেখে ধোঁকা খেয়েছেন অনেকেই। ভিডিওতে হালকা পার্পেল রঙের একটি ডিজাইনার পোশাকে দেখা মিলেছিল তার। পাশাপাশি মানানসই সাজে একেবারে অভিনেত্রীর মতোই দেখাচ্ছিল তাকে। বলাই বাহুল্য, তার লুক দেখলে সত্যিই বিশ্বাস করো মুশকিল তিনি মাধুরী দীক্ষিত নন। অবশ্য মধু শর্মার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই সাম্প্রতিক ভিডিওর মতো আরো একাধিক ভিডিওর দেখা মিলবে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মাধুরী দীক্ষিতের মিমিক্রিও করে থাকেন তিনি। অবশ্য সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই জানা যাবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026