বলিউড

Madhuri Dixit: ‘ইন্ডিয়ান আইডল’এর মঞ্চ মাতাতে আসছেন বড়পর্দার মোহিনী, ভিডিও ভাইরাল হতেই অপেক্ষায় দর্শকমহল

৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি নিজের অভিনয় কিংবা নাচের সূত্র ধরে নয়, নিজের সাম্প্রতিক একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে ভক্তমহলের পাশাপাশি দর্শকমহলের একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।

সোনি টিভির অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই শোয়ের প্রায় প্রতিটি এপিসোডেই অতিথি হিসেবে উপস্থিত থাকেন নামিদামি তারকারা। সম্প্রতি সেই অতিথি আসনেই দেখা মিলবে বলিউডের মোহিনী অর্থাৎ মাধুরী দীক্ষিতের। এদিন মাধুরী দীক্ষিত অভিনীত ছবিগুলি থেকেই গান বেছে নিয়েছেন শোয়ের প্রতিযোগীরা। আর সেই সব গানের তালেই এদিন মেতে উঠতে দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি তারই বেশ কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

এদিন মঞ্চে ঋষির কন্ঠে ‘পেহেলা পেহেলা পেয়ার হে’ শুনে মুগ্ধ হবেন সকলেই। সোনাক্ষীর গান শুনে তাকে আংটি খুলে দেবেন অভিনেত্রী। করবেন আশীর্বাদও। পাশাপাশি দেবেন একাধিক সু-পরামর্শও। অবশ্য এই সমস্ত কিছুর ঝলক মিলবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই। এদিন মঞ্চে অভিনেত্রীকে হিট গান ‘চোলি কে পিছে কেয়া হেয়’ ও ‘তাম্মা তাম্মা’র তালেও মেতে উঠতে দেখা যাবে। বলাই বাহুল্য, এদিন সকলে ‘মাধুরী’ উৎসবে মেতে উঠবেন। সঙ্গ দেবেন এই রিয়্যালিটি শোয়ের অন্যতম দুই নামী বিচারক হিমেশ রেশ্মিয়া ও বিশাল দাদলানী। খুব সম্ভবত আসন্ন রবিবার রাত ৮’টায় সোনি টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই এপিসোডটি। ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই অপেক্ষায় দর্শকমহলের একাংশ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026