বিনোদন

৫৬ বছর বয়সে এত সম্পত্তির মালিক মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) এতগুলি বছর পরেও ভারতবাসীর কাছে ‘মোহিনী’। বর্তমানে কাজের সংখ্যা যথেষ্ট কমিয়ে দিয়েছেন তিনি। কয়েক বছর আগে মাধুরীকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এ। এই ওয়েব সিরিজের মাধ্যমে তিনি পা রেখেছিলেন ওটিটিতে। কিন্তু এরপর তাঁকে আর কোনো ওয়েব সিরিজে দেখা যায়নি। তবে হিন্দি ফিল্ম ‘মাজা মা’-য় নজর কেড়েছিলেন মাধুরী। গত বছর থেকে মাধুরী খবরের শিরোনামে উঠে এসেছেন তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জন্য।

মুম্বইয়ের ওরলি এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন মাধুরী। ব্লু হাউসিং প্রোজেক্টের টাওয়ার সি-তে অবস্থিত মাধুরীর অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় আটচল্লিশ কোটি টাকা। মাধুরীর অ্যাপার্টমেন্টটি ডিজাইন করেছেন অপূর্বা শ্রফ (Apoorva Shroff)। মাত্র পঁয়তাল্লিশ দিনে এই অ্যাপার্টমেন্টের মেকওভার করেছিলেন তিনি। অ্যাপার্টমেন্টের দেওয়ালের রং নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেছেন অপূর্বা। এই অ্যাপার্টমেন্টটি সি ফেসিং। এই বাড়িতে রয়েছে মাধুরীর নিজস্ব ডান্স স্টুডিও। তবে শুধুমাত্র দামি বাড়ি নয়, মাধুরী ও তাঁর স্বামী ডঃ শ্রীরাম নেনে (Shriram Nene)-র রয়েছে দামি গাড়ির শখও। তাঁদের সংগ্রহে রয়েছে একাধিক গাড়ি।

এগুলির মধ্যে রয়েছে মার্সিডিজ মে ব্যাচ এস ফাইভ সিক্সটি, মার্সিডিজ এস ক্লাস ফোর ফিফটি, স্কোডা অক্টাভিয়া ভিআরএস, ইনোভা ক্রিস্টা, রেঞ্জ রোভার ভোগ, মার্সিডিজ জিএলএস থ্রি ফিফটি ডি, রেঞ্জ রোভার স্পোর্টস। বলিউডে তাঁর কেরিয়ারের পিক টাইমে ডঃ নেনেকে বিয়ে করে ডেনভারে পাড়ি দেন মাধুরী। সেখানে আর পাঁচজনের,মতোই সাধারণ জীবন যাপন করতেন তিনি। ডেনভারে জন্ম হয় তাঁদের দুই পুত্রসন্তানের। পরবর্তীকালে ডঃ নেনের সাথে ভারতে ফিরে আসেন মাধুরী।

ধীরে ধীরে কাজ শুরু করেন তিনি। বর্তমানে একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে মাধুরীকে। পাশাপাশি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত আপলোড করেন মাধুরী। এছাড়াও একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026