আমাকে একা পেয়ে বাড়িতে ৪ জন ঢুকে আমার সাথে এই কাজ করতে চায়, প্রকাশ্যে জানালেন Madhuri Dixit

৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি নিজের অভিনয় কিংবা নাচের সূত্র ধরে নয়, একেবারে একটি ভিন্ন কারণের সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চার আলোয় বলিউডের মোহিনী।

‘দ্যা কাপিল শর্মা শো’তে একাধিকবার উপস্থিত হতে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিতকে। আর এই শোতে এসেই অভিনেত্রী একবার নিজের এক পুরনো অস্বস্তিকর ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে। বাড়িতে হঠাৎ চার অচেনা লোকের উপস্থিতি তাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। সেইদিনের কথা মনে করলে আজও কিছুটা হলেও অস্বস্তি বোধ করেন অভিনেত্রী, সেকথা অবশ্য এই কথাটি বলার সময়ই তার চোখে-মুখে স্পষ্ট হয়ে উঠেছিল।

অভিনেত্রীর কথা থেকে জানা গিয়েছে, বেশ অনেকদিন আগে তার বাড়ির ইলেকট্রিক বোর্ডে সমস্যা দেখা দিয়েছিল। আর সেই কারণবশতই তিনি ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছিলেন। খবর দেওয়ার পর সেই ইলেকট্রিক বোর্ড ঠিক করতেই চার অচেনা ব্যক্তি অভিনেত্রীর বাড়িতে প্রবেশ করেন। তাদের মধ্যে তিনজন নিজের কাজে মনোযোগী হলেও, এক ব্যক্তি অনবরত শুরু থেকে শেষপর্যন্ত তার দিকে তাকিয়ে ছিলেন। কাজ শেষ করে তিন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেলেও, এক ব্যক্তিকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন অভিনেত্রী। পরে সেই ব্যক্তি জানান, তিনি শুধুমাত্র তাকে দেখার জন্যই তাদের সাথে এসেছিলেন। এরপরে তিনিও চলে যান সেখান থেকে। এদিন সেই চার ব্যক্তি যাওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, ঐ চার ব্যক্তি যতক্ষণ তার বাড়িতে ছিলেন তিনি রীতিমতো একটা অস্বস্তিকর অনুভূতিতে ভুগেছিলেন। কাপিল শর্মার শোতে এসে সেই কথাই সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026