বাংলা সিরিয়াল

বাংলা গানের রিয়্যালিটি শো-এর মঞ্চে মাধুরী, মহানায়িকা সুচিত্রা সেনের গানের ছন্দে বলিউডের মোহিনী

খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় সম্প্রসারিত হতে চলেছে ‘সুপার সিঙ্গার ৩’এর গ্র্যান্ড ফাইনালের পর্ব। সেদিনেই সিদ্ধান্ত গৃহীত হবে, কার মাথায় উঠবে সেরার শিরোপা। তবে এবার এই বাংলা গানের রিয়্যালিটি শো-এর মঞ্চেই বাংলা চলচ্চিত্র জগতের মহানায়িকা সুচিত্রা সেনের গানের ছন্দে ঠোঁট মেলাবেন বলিউডের মোহিনী মাধুরী দীক্ষিত। না অবাক হওয়ার কিছু নেই, এমন ঘটনা খুব শীঘ্রই ঘটতে চলেছে টেলিভিশনের পর্দায়।

গ্র্যান্ড ফাইনালের পর্বে মাধুরী দীক্ষিতের পাশাপাশি বিচারক আসনে উপস্থিত থাকবেন ইলা অরুণ, শান, পালক মুচ্ছাল। এছাড়াও উপস্থিত থাকছেন টলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার জিৎ ও দেব। এনাদের পাশাপাশি আমাদের সকলের প্রিয় ‘সুপার সিঙ্গার ৩’এর মঞ্চের পরিচিত তিন বিচারক কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগামও উপস্থিত থাকবেন। এনাদের উপস্থিতিতেই টানা ১০ ঘন্টা চলবে এই অনুষ্ঠান। হবে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই।

আর এই দিনেই মাধুরী দীক্ষিত অর্থাৎ বলিউডের মোহিনী তাল মেলাবেন ‘এক দো তিন’, ‘হায় মেরি ঘাঘরা’র সাথে। পাশাপাশি ঠোঁট মেলাবেন কালজয়ী বাংলা ছবি ‘হারানো সুর’এর অন্যতম জনপ্রিয় গান ‘তুমি যে আমার’এর সাথে। তালিকায় রয়েছে আরো একাধিক কালজয়ী গান। আঁধি’র ‘কিস মোর পে যাতে হ্যায়’এর পাশাপাশি রয়েছে বাংলার ‘ঝনক ঝনক কনক কাঁকন’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’এর মতো একাধিক কালজয়ী গান।

তবে এরপর প্রশ্ন উঠতেই পারে গানের রিয়্যালিটি শো-এর ফাইনাল পর্বে কেন উপস্থিত থাকছেন মাধুরী দীক্ষিত? তবে এর উত্তরও বর্তমান রয়েছে। শোনা যায়, অভিনয় ও নাচের পাশাপাশি ভালো গান গাইতে জানেন মাধুরী দীক্ষিত। একটা সময় নাচের পাশাপাশি গানের তালিম নিতেন অভিনেত্রী। এই প্রথম কোনো বাংলা রিয়্যালিটি শো-এর মঞ্চ তার সেই প্রতিভাকে স্বীকৃতি জানাতে চলেছে। ফাইনালের দিন তিনি যে অন্যতম আকর্ষণ, তা বলাই বাহুল্য। সুপার সিঙ্গার এর শেষেই জিৎ সেই জায়গায় নিয়ে আসতে চলেছেন রোমান্সের রিয়্যালিটি শো ‘ইসমার্ট জোড়ি’। তবে এই শো কবে থেকে শুরু হতে চলেছে? তা অবশ্য এখনো অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026