নব্বইয়ের দশকের বাণিজ্যিক সিনেমা বলতেই গান, নাচ, রোম্যান্স আর অবশ্যই বিদেশি লোকেশন। এই লোকেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হিমালয়ের পাদদেশে বা বিদেশের ঠান্ডা প্রদেশে। অভিনেতাদের মোটা জ্যাকেট, বুট সব থাকলেও অভিনেত্রীদের পোশাক বলতে হালকা শাড়ি, স্লিভলেস ব্লাউজ।
এমনই ঠান্ডার কষাঘাতে একবার পড়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অনিল কাপুরের সাথে ‘পুকার’ ছবির শুটিংয়ে আলাস্কা গিয়েছিলেন তিনি। ঠান্ডা এতটাই তীব্র ছিল যে প্রথম দিন শুটিংই বন্ধ করতে হয়েছিল। মাধুরীর কথায়, “প্রথম দিন আমি যখন ওখানে যাই, কোনোভাবেই নিজেকে ওই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছিলাম না। ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছিলাম।”
কোরিওগ্রাফার ফারাহ খান বারবার সবাইকে গান গাইতে, মাধুরীকে অনুপ্রাণিত করছিলেন। কিন্তু ঠান্ডা সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল। একজন মেকআপ ম্যান দেখে চিৎকার করে বলেছিলেন, “প্যাকআপ! দ্রুত শুটিং বন্ধ করতে হবে!” মাধুরীর ঠোঁট নীল হয়ে গিয়েছিল। ডাক্তারের তত্ত্বাবধানে তাকে দ্রুত ঘরে নিয়ে যাওয়া হয়। পরের দিন মাধুরীকে চাদর দিয়ে ঢেকে শুটিং শুরু করা হয়। ছোট ছোট অংশে শুটিং করে কোনোভাবে গানের দৃশ্যটি শেষ করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…