অক্ষয় কুমার (Akshay Kumar) ছিলেন নব্বইয়ের দশকের ক্যাসানোভা। অপরদিকে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) ছিলেন ‘মোহিনী’। এখনও মাধুরী এভারগ্রিন। হৃদয়ের কোণে তাঁর বাস। মাধুরীর ক্যারিশমাকে এখনও অবধি কোনো নায়িকা অতিক্রম করতে পারেননি। কিন্তু অক্ষয়ের সাথে অভিনয় করতে গিয়ে মাধুরী মজাদার ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এত বছরের অভিনয় জীবনে মাধুরী এখনও অবধি অক্ষয়ের সাথে মাত্র দুটি ফিল্মে অভিনয় করেছেন। এর মধ্যে একটি হল ‘আরজু’, অপরটি ‘দিল তো পাগল হ্যায়’। ‘দিল তো পাগল হ্যায়’ -এর নায়ক শাহরুখ খান (Shahrukh Khan) হলেও ফিল্মে অক্ষয়ের চরিত্রটি ছোট অথচ গুরুত্বপূর্ণ ছিল। ঘটনাটি ঘটেছিল ‘আরজু’-র শুটিং ফ্লোরে।
মাধুরী একটি সাক্ষাৎকারে এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জানান, অক্ষয় সেটে যথেষ্ট মজা করে কাটাতেন। রসিক স্বভাবের অক্ষয় মজার কথা বলতেন। কিন্তু মাধুরীর অবাক লেগেছিল অক্ষয়ের ঘড়ি চুরি করার ঘটনা। অক্ষয় ক্লেপ্টোম্যানিয়াক নন। এই ঘটনা তিনি ঘটাতেন নেহাতই মজার ছলে। অক্ষয় এমন ভাবে ঘড়ি চুরি করতেন যাতে কেউই বুঝতে পারতেন না, কি করে বা কখন ঘড়িটি চুরি হয়েছে। মাধুরীর কথাকে সমর্থন করেছেন কমেডিয়ান গুড্ডি মারুতি (Guddi Maruti)-ও। তিনিও জানিয়েছেন, অক্ষয় ঘড়ি চুরি করলেও কেউ জানতে পারতেন না। পরে অবশ্য অক্ষয় ঘড়ির মালিককে তা ফিরিয়ে দিতেন।
1997 সালে মুক্তি পেয়েছিল ‘আরজু’। এই ফিল্ম ছিল ব্লকবাস্টার হিট। পাশাপাশি এটি মিউজিক্যাল হিট ছিল। ফিল্মের গান ‘আব তেরে দিল মেঁ’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। কয়েক বছর আগে ডান্স রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-এর মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন অক্ষয়। এই শোয়ের বিচারকের আসনে ছিলেন মাধুরী। অক্ষয় ও মাধুরী মঞ্চে ‘আব তেরে দিল মেঁ’ গানের সাথে নেচে মুহূর্তটি রিক্রিয়েট করেন। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…