বিনোদন

জনপ্রিয় খলনায়িকায় ভূমিকায় মধুরিমা, মোহরকে ছাপিয়ে গেল শ্রেষ্ঠা

মধুরিমা বসাক। বাড়ি নবদ্বীপে। উচ্চ-মাধ্যমিকের পর পড়তে এসেছিলেন কলকাতায়। বাগবাজার উইমেন্স কলেজ থেকে ভুগোল নিয়ে স্নাতকোত্তর হয়ে পাশ করেন। এরপর গ্ল্যামার জগতে একটা দুটো মডেলিং দিয়ে শুরু করেন। এরপর হঠাৎ করেই অভিনয়ে আসা এই মেয়ের। রবি ওঝার ওঝা প্রোডাকশনের ‘রাঙা মাথায় চিরুণি’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী।

মধুরিমাকে আমরা ছোট পর্দাতে বেশিরভাগ খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ড্রয়িংরুমে টিভির ওপারে রিমোট ঘোরালে ‘মোহর’ ধারাবাহিকে শ্রেষ্ঠা ম্যাডাম এবং’শ্রীময়ী’ ধারাবাহিকে শ্রেষ্ঠা দুই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখতে পাই। বাংলা টেলিভিশন জাগতের জনপ্রিয় খলনায়িকা হয়ে উঠেছেন মধুরিমা। এখন দর্শক অভিনেত্রীকে শ্রেষ্ঠা বা কেয়া বলতে বেশি ভালোবাসেন। বাস্তবে কিন্তু অভিনেত্রী দুষ্টু নয় বরং মিষ্টি মনের অভিনেত্রী। তবে নিজের অভিনয় দিয়ে একদিকে যেমন প্রশংসা পেয়েছেন তেমনি হয়ে উঠেছেন অনেকের অপছন্দের পাত্রী। অবশ্য ধারাবাহিকের চরিত্রটি অপছন্দ মানুষটি সকলের পছন্দ।

তবে আর খলনায়িকা নয়, এবারে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক করতে চলেছেন মধুরিমা। মধুরিমার অনুগামীদেদের জন্য সুখবর রয়েছে। হ্যাঁ অভিনেত্রী এবার টলিউড পরিচালল সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নায়িকা হতে চলেছেন। সূত্র অনুযায়ী, পরিচালক সৃজিতের এই ছবিতে হ্যান্ডসাম অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মধুরিমা। তবে মধুরিমা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রাথমিকভাবে কথা হলেও এখনই কিছুই চূড়ান্ত হয়নি। তবে শোনা গিয়েছে, মে মাসেই নাকি ছবির শ্যুটিং ও শুরু হওয়ার কথা ছিল। 

তবে করোনা আবহের জন্য এই সিনেমার শ্যুটিং এর কাজ স্থগিত হয়ে গিয়েছে। তবে সিনেমার নাম এখনো কিছু জানা যায়নি। এই সিনেমার শ্যুটিংয়ের জন্য মোহর ধারাবাহিকের লেখিকা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে ধারাবাহিকের জন্য অগ্রিম ছুটি চেয়েছিলেন। সেই ছুটি মঞ্জুর করেছিলেন লীনা দেবী। উল্লেখ্য মধুরিমা এই করোনা আবহে রাজ্যে এই পরিস্থিতিতে করোনা রোগীদের জন্য সাহায্যের হাত বাড়ালেন। সোশ্যাল মিডিয়াতে রোগীদের উদ্দেশ্যে কিছু অত্যাবশ্যক ওষুধের খোঁজ দিয়েছেন। এছাড়া রেমেডিসিভির ও এক্টিমেরা ৪০০ ওষুধ পাওয়ার জন্য কিছু ফোন নম্বার শেয়ার করেছেন তিনি। আর সব নম্বর যাচাই করেই তিনি শেয়ার করেছিলেন যা দেখে অনেকে প্রশংসা করেছিলেন।

Pritisha Dey

Recent Posts

দীঘার ঢেউ কেড়ে নিল প্রাণ! বেড়াতে গিয়ে আর ফেরা হল না কলকাতার যুবকের

দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…

May 23, 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ৩ জুনের মধ্যে রাজ্যের সব শূন্যপদের রিপোর্ট চাইল নবান্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…

May 23, 2026

Reliance Industries-এর বড় সাফল্য, মুকেশ আম্বানির সংস্থা গড়ল নতুন ইতিহাস

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…

May 23, 2026

8th Pay Commission: বেতন বৃদ্ধি থেকে পেনশন, অষ্টম বেতন কমিশনে ৬ বড় দাবি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…

May 23, 2026

8000mAh ব্যাটারির ধামাকা! ভারতে লঞ্চ হল Realme 16T 5G, জানুন দাম ও ফিচার

স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…

May 23, 2026

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026