মধ্যপ্রদেশ: বছর দুয়েক আগের ঘটনা। চাষ করতে গিয়ে বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল মধ্যপ্রদেশের কৃষকদের। কোনওভাবে সেই ক্ষতির সামাল দিতে না পেরে শেষমেশ রাজ্য সরকারের দ্বারস্থ হতে হয়েছিল কৃষকদের। কিন্তু দু’বছর কেটে গেলেও ক্ষতিপূরণ মেলেনি। যদিও আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ পাওয়া যাবে। শেষমেষ দু’বছর অপেক্ষা করার পর ক্ষতিপূরণ পেল সেই চাষীরা। কিন্তু এটা ক্ষতিপূরণ নাকি আসলে এটা একটা প্রহসন সেই নিয়েই কার্যত তোলপাড় রাজনৈতিক মহল। কারণ, দু’বছর আগে সয়াবিন চাষ করতে গিয়ে ক্ষতির মুখে পড়া চাষীরা মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে মাত্র চার টাকা ক্ষতিপূরণ পেয়েছে।
ক্ষতিপূরণের এমন বহর দেখে কার্যত মাথায় হাত সোয়াবিন চাষীদের। জানা গিয়েছে, মাত্র চার থেকে দশ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে শিবরাজ সিং চৌহানের সরকারের তরফ থেকে। কার্যত এমন ক্ষতিপূরণ পেয়ে ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার কৃষকরা। কিন্তু এই ক্ষতিপূরণ দেওয়ার কথা আদৌ মধ্যপ্রদেশ সরকার বলেনি। এমনকি এত অল্প টাকা ক্ষতিপূরণ কেউ দেয় না বলেও দাবি করেছে মধ্যপ্রদেশ সরকার। কীভাবে চার টাকা থেকে দশ টাকা ক্ষতিপূরণ দেওয়া হল, তা নিয়ে তদন্ত শুরু করবে বিশেষ কমিটি। এমনটা প্রতিশ্রুতি দিয়ে কোনওক্রমে মুখ রক্ষা করেছে শিবরাজ সিং চৌহানের সরকার।
এদিকে মধ্যপ্রদেশ সরকারের কৃষিমন্ত্রী কমল প্যাটেল এই ঘটনার জন্য অবশ্য কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘,এখনও পর্যন্ত ২২ লক্ষ কৃষককে বিমার টাকা দিয়েছে সরকার। চার হাজার ৬৮৮ কোটি টাকা এরই মধ্যে বণ্টন করা হয়েছে। তবে ক্ষতিপূরণের মোট পরিমাণ ৬,১০০ কোটি হতে পারত। আগের সরকার কম প্রিমিয়াম দিয়ে বিমা কভারেজ ১০০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশে নামিয়ে এনেছিল। আমরা চাষীদের অন্তত দুহাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব।’ সুতরাং, সব মিলিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের রাজনৈতিক হাওয়া মোটেই ভাল নয়, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…