রাজ্য

রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে? সময়সূচি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সমস্ত সময়সূচী জানিয়ে দিলেন। ব্রাত্য বসু আগেই বলেছিলেন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা করোনা ভাইরাসের কারণে কখনোই বাতিল করা হবে না, পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে সায় দিয়েই জানিয়ে দিলেন আগামী জুলাই এবং আগস্ট মাসে যথাক্রমে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

তার পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবারের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অনেকগুলি নতুন নতুন নিয়ম আসতে চলেছে। এবারে শুধুমাত্র মূল পেপারগুলির উপরে পরীক্ষা নেওয়া হবে। কোন ঐচ্ছিক বিষয় এর উপর পরীক্ষা নেওয়া না। এছাড়াও তিনি জানিয়ে দিয়েছেন, তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘন্টা পরীক্ষা হবে প্রত্যেকটি পেপারে।

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, পরীক্ষা নেওয়া হবে নিজের হোম সেন্টারে অর্থাৎ নিজের স্কুলে। দেড় ঘণ্টায় কম প্রশ্নের উপরে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। সর্বমোট পরীক্ষার দিন হবে ১৬দিন। ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ প্রথম এমন রাজ্য যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উপদেশ দিয়েছেন যেনো সঠিকভাবে স্যানিটাইজেশন করে সোশ্যাল ডিসটেন্স মেনে পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে সূচি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

এপ্রিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ভোটের মাঝে বড় জল্পনা

ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ মিলবে কি…

April 2, 2026

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026

PBKS vs GT: ১১ বলে এক ওভার! অর্শদীপের দুঃস্বপ্ন, IPL-এ লজ্জার রেকর্ড

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, কখনও কখনও এমন ঘটনাও ঘটে যা চমকে দেয় সবাইকে। পঞ্জাব…

April 2, 2026

৭ এপ্রিলের মধ্যে সব ফয়সালা! ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বড় আশ্বাস

ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে—এই…

April 2, 2026

এপ্রিলের শুরুতেই ধাক্কা! অটোর গ্যাসে বড়সড় বৃদ্ধি, চাপে চালক-যাত্রী

এপ্রিলের শুরুতেই বড় ধাক্কা খেলেন অটোচালকরা। জ্বালানির বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব…

April 2, 2026