রাজ্য

স্কুল না খুললেও রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, বড় ঘোষণা পরীক্ষার্থীদের জন্য

গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ আছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এই সময়ে স্কুল খোলা হবে নাকি সেই নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু আগামী বছরে স্কুল খুলুক বা না খুলুক বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি বা মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যে। একথা সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

২০২১ সালে রাজ্যে কবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সে বিষয়ে কোনো স্পষ্ট তারিখ জানানো হয়নি। সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক ও মার্চের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কবে পরীক্ষা হবে তা নিয়ে চিন্তিত পড়ুয়া তাদের অভিভাবক এমনকি শিক্ষক-শিক্ষিকারাও। শিক্ষকদের সংগঠন স্টেট ফোরাম অফ হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস এর তরফ থেকে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতিতে পরীক্ষা হলে কি করে স্বাস্থ্যবিধি মেনে চলা যাবে বা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ইত্যাদি বিষয় নিয়েও শিক্ষা দপ্তরকে প্রশ্ন করেছে তারা।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, আগামী ডিসেম্বর মাস থেকেই স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে। সেক্ষেত্রে কলেজগুলিতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাতে হবে। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মুখে মাস্ক বাধ্যতামূলক। এছাড়াও কিছু সময় অন্তর কলেজকক্ষ জীবাণুমুক্ত করতে হবে। আপাতত কলেজ খুললেও স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কালীপুজো গেলে এই বিষয়ে বৈঠক করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026