নিউজ

করোনা আবহে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু পর্ষদের, জেনে নিন পরীক্ষার সম্ভাব্য দিনক্ষন

গোটা দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমনের জেরে বেশকিছু রাজ্যে লকডাউন অব্দি ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিন দেশজুড়ে দৈনিক সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বেসরকারি অফিস ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করছে। ইতিমধ্যেই আইসিএসসি ও সিবিএসসি বোর্ড তাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল করার কথা জানিয়ে দিয়েছে। রাজ্য সরকার আজ অর্থাৎ মঙ্গলবার থেকে সমস্ত পড়ুয়াদের ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি সেই বিষয়ে কোন গাইডলাইন না পাওয়ায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

আসলে রাজ্য সরকারের তরফ থেকে এখনও মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি সেই সম্বন্ধে কোন তথ্য দেওয়া হয়নি। চলতি বছরে আগামী ১ জুন থেকে ১০ জুন অব্দি মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সম্পূর্ণ পরীক্ষা নেওয়ার কথা ছিল করোনা বিধি মেনে। সকলের জন্য মাস্ক বাধ্যতামূলক ছিল। তবে রাজ্য সরকার এখনো অব্দি ঘোষণা না করায় মধ্যশিক্ষা পর্ষদ চাইছে তারা নিজেদের মতো করে প্রস্তুতি সেরে রাখতে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আগে থাকতে অনেক প্রস্তুতি নিতে হয়। তার ওপর এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আরো কিছু সতর্কতা প্রয়োজন।

পুরনো গাইডলাইন অনুযায়ী করোনা বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা ছিল। এই পরীক্ষাতে পরীক্ষাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি বিভিন্ন নিয়ম ছিল। প্রতিটি শিক্ষা কেন্দ্রের সর্বনিম্ন ২০০ জন থেকে সর্বোচ্চ ২৫০ জন পরীক্ষা দিতে পারতো। প্রত্যেক ৬ ফুট দীর্ঘ বেঞ্চে একজন করে বসতে পারত। শিক্ষকদের গ্লাভস পরে প্রশ্নপত্র দিতে হতো। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর আদেও মাধ্যমিক পরীক্ষা হবে নাকি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026